কবি জীবনানন্দ দাস এর প্রতি // রাম নাথ দত্ত

জন্মদাতা আজ বেঁচে নেই
বরং আমিই জন্ম দিয়েছি
নতুন প্রজন্মে, বিধির নিয়মে, দীর্ঘ পথ হেঁটেছে
পৃথিবী, ঘুরেছে কক্ষ পথে।
কবি তুমি ত্রিকালদর্শী
পৃথিবীর গভীরতর অসুখ
আজ আরও গভীরে
করোনা, ক্যান্সারে
বিচ্ছিন্নতা শরীরে মননে,
তবুও কি আমি ঋণী
বুড়ি পৃথিবীর কাছে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ