কাজী নজরুল ইসলাম // রাজা দেবরায়

জীবনে বহু কষ্ট করেছো তুমি রাত জাগিয়া
তাই তো তুমি সার্থক 'অমর' দুখু মিঞা
কত কিছু করেছো তুমি এক জীবনে
লেখা এবং সুর বাজতো সর্বদা তোমার মনে
বাংলা গানে গজলের মজা তুমিই প্রথম দিলে
গেয়েছে কত্ত লোক, হিন্দু-মুসলিম মিলে
তোমার অসাধারণ সৃষ্টি শ্যামাসঙ্গীত, রাগাশ্রয়ী গান
আরো কতো নানান সৃষ্টি তোমার অবদান মহান
তুমিও দেখালে প্রথাগত শিক্ষা ছাড়াও শিক্ষিত হওয়া যায়
প্রথামুক্ত শিক্ষায় বলীয়ান হলেও মানুষ --
অমরত্বের গান গায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ