জীবনেতে ঢের এসেছিল সুখ, মুখোমুখি হয়েছিল মুখ;
আমার ভাঙা ঘরে; আমার নদীর তরে।
আমার নদীর নাম মনু;
আমি দেখেছি তার বুক ভরা জল আর দেহ।
আমি দেখেছি রোজ নেমে আসে জল,
নদীতে নেমে আসে যুবতীর দল, আর স্নেহ।
শরীর জলে মেশে,জল–শরীরে;নারীতে মিশে যায় নারী।
জলের উপর জল,দাঁড়িয়ে বকের দল পড়নেতে সাদারঙ শাড়ি
নদীর জল ছিঁড়ে মাছেরা রাজত্ব করে
ধার করে মাছ ধরে বকদের জাত।
বুকে ভাসে জল–ঘাস, বছরে বারমাস
জলে–জলে কলকলে ঘাত প্রতিঘাত।
ক্লান্ত দিনেরা ফিরে গেলে ঘরে, হাত ধরে নেমে আসে রাত।
নদীর বুকে জমে শিশিরের ঝরে পরা দুঃখ; রোজকার মতো।
কবিতার ঘরে,শোনা যায় ঝিঁঝিঁদের ডাক;
নদীবুকে দেখা যায় আকাশের চাঁদ আর জোছনার স্নেহ।
আমার নদীর নাম মনু,
আমি দেখেছি তার বুক ভরা জল আর দেহ।

0 মন্তব্যসমূহ