উচাটন // সৌম্য ঘোষ


কুম কুম অঙ্গে মেখে চন্দ্রিমা নেমেছে নিখিল চরাচরে,
বেদনার সাত রং যেন কন্ঠে তুলেছে অপূর্ব চন্দনা !
চোখে তার নীল সাগরের শ্বেতপদ্ম মুক্তার মত অহংকারী চাঁদ !
কুহকী পূর্ণিমায় আঁচলের খুঁট খুলে
কেউ কি অপেক্ষা করে আছে আমার জন্য ?
নিপুণে গোপন রেখেছে অন্তরের নিগূঢ় কথা ?
সযত্নে লুকিয়ে রেখেছে কুন্তলে কস্তুরী সুবাস !
প্রসব যন্ত্রণার মতো কবিতা এসেছে হৃদয়েরগভীরে‌



গোধুলী অস্তরাগ আয়োজন করেছে চিত্রা রাত
দীপ্তিময় আকাশগঙ্গা প্রদীপ জ্বালিয়ে পদ্মরাগমণি
আঁচলের খুঁট খুলে আতর মাখানো চিঠি নিয়ে
কেউকি সহসা দাঁড়াবে সামনে এখনি ?
কেউ কি অপেক্ষা করে আছে আমার জন্য  ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ