একদিন খুব ভোরে একগুচ্ছ বেলি ফুলের মালা নিয়ে
তোমার দরজার সামনে দাঁড়ালে,
তুমি কি খুব বেশি রাগ করবে?
নাকি তোমার বুঁকের মধ্যে খানে আমায় বন্ধী করবে !
একদিন দ্বি-প্রহরে জল শুকানো রোদে রিকশায় করে,
সাড়া শহর ঘুরে বেড়াতে চাইলে?
তুমি কি খুব বেশি রাগ করবে?
নাকি হাতে হাত রেখে আমার সাথে অজানা উদ্দেশ্যে ছুটবে !
একদিন মধ্যরাতে ছাদে গিয়ে আকাশ দেখার বায়না করলে,
তুমি কি খুব বেশি রাগ করবে?
নাকি মৃদু সুরে হেসে বলবে,
একটু আদর না করলে যাব না ভালোবেসে |
আমার এই হাজারো বায়নার প্রশ্ন গুলো রেখে দিলাম তোমার কাছে!
যদি একদিন ইচ্ছে জাগে,
খুব ভোরে এসো না হয় আমার আঙিনায় খালি পায়ে |

0 মন্তব্যসমূহ