নতুন সূর্য // এমদাদ

অনেক বছর বাদে আজ
এক নতুন সূর্যকে দেখলাম,
যার রং চারিদিকে ছড়িয়ে পড়েছে।
কোলাহল আজ শান্ত
চারিদিকে আজ পাখির কুজন,
আজ বাতাসের ধুলো নেই বললেই চলে
অনেকটা দূর তাই দৃশ্যমান।
প্রতিদিনের সেই দৌড়াদৌড়ি 
আজ এখানে সবই শান্ত,
করোনা  প্রবাহে লোকেরা আজ ঘরে বন্দি
কিন্তু প্রকৃতি আজ উন্মুক্ত।
ফিরে পেয়েছে সে অনেক কিছু
এতদিনে যা হারিয়েছিল,
শস্য-শ্যামলা  মনোরম প্রকৃতি
তার রঙ বুঝি আজ ফিরে পেলো,
অনেকদিন বাদে আজ পরিষ্কার আকাশ
তাই নতুন সূর্য দেখা গেলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ