এখানে মুখ দেখা শুধু
নিজের আয়নায়
ঘরকুনো হয়ে
ইচ্ছের উপর মশাল জ্বালাই।
ভাইরাস বিষ শরীর খোঁজে
প্রিয় গন্ধ গায়ে মাখলেই
দুহাত মিশে যাবে হাজার হাতে
তাই মায়ার চোখ বুজে রাখি।
দুর্দশার কালো দিন
মুছে যাক স্বচ্ছতার আলোয়
শরীর থেকে শরীরহোক
তফাত্
নিঃশ্বাস-প্রশ্বাস
ঢাকা থাক কাপড়ে।
থমকে যাওয়া এ জীবন
চলুক নিয়মের দড়ি টেনে
সুদিন আসবেই একদিন
এই লকডাউনে।
নিজের আয়নায়
ঘরকুনো হয়ে
ইচ্ছের উপর মশাল জ্বালাই।
ভাইরাস বিষ শরীর খোঁজে
প্রিয় গন্ধ গায়ে মাখলেই
দুহাত মিশে যাবে হাজার হাতে
তাই মায়ার চোখ বুজে রাখি।
দুর্দশার কালো দিন
মুছে যাক স্বচ্ছতার আলোয়
শরীর থেকে শরীরহোক
তফাত্
নিঃশ্বাস-প্রশ্বাস
ঢাকা থাক কাপড়ে।
থমকে যাওয়া এ জীবন
চলুক নিয়মের দড়ি টেনে
সুদিন আসবেই একদিন
এই লকডাউনে।

0 মন্তব্যসমূহ