জীবন // সালমা বেগম

শত বাধা ডিঙিয়ে জীবন 
লাটাই হাতে ঘুরির মতো
কখনো কষ্টরা দুমড়ে দুর্মুখ করে দিয়ে যায় 
একটা সময় স্পষ্ট ধারণা পেয়ে সক্রিয় হলাম
এই দৌড়ে কিছুই আপন নয় 
শুধু মরুর বুকে সদ্যজাত চোরাবালির মরীচিকার মতো
এই ছিলো তো এই নেই 
খেলা শেষ হলেই স্বাধীনতা 
ভবঘুরের মেলায় আমরা সবাই সুন্দর গহিন অরণ্যে শিশির বিন্দু ঝুলন্ত 
একটি ফুলের মতো 
তাই ধন্য তুমিও সূর্যের মতো দৃপ্ত কণ্ঠে 
রৌদ্র দিয়ে যাও সৌরজগৎ জুড়ে 
তোমার আস্ফালনে ফুটুক নতুন বসন্তের কলি 
সুখ খুঁজে মত্ত তুমি ভুলেছো কেন সত্তা 
সুখী হতেতো সবাই আসে না পৃথিবীর বুকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ