জীবনানন্দ দাশ // সুশান্ত ভট্টাচার্য

আমি একাকী অপেক্ষা করবো তোমার ...
জানি তুমি আসবে না আজ সন্ধ্যায়
তোমার বিকার মুগ্ধতা ছড়াতে
মনের ক্ষয়ের বিলাস নিয়ে
সন্ধ্যার মাদকতায় মেতে উঠতে।
আত্মহননের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমিও
আমার আনুষাঙ্গিক টুকিটাকি কথা নিয়ে
বাচনের সমস্ত কূটাভাস দূরে রেখে
অনিবার্য পরিণতির ছবিগুলো  সঙ্গে নিয়ে
নাগরিক জীবনের অভিঘাতে দগ্ধ হয়ে
উপলব্ধির সব আকর জ্বালিয়ে দিয়ে।

তবুও আমি একাকী অপেক্ষা করবো তোমার...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ