আগুনের পরশমণি ছুঁয়ে
তোমার হাত ধরে প্রতিদিন
পৌঁছে যাই মঙ্গলালোকে।
দুঃখ দহন তাপে
ক্লান্তি আমার ক্ষমা কর বলে
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা।
রাঙামাটির পথ ধরে হাঁটি
খুলে রাখি হৃদয়ের দক্ষিণ দুয়ার
দুঃখ জাগানিয়া স্মৃতি বলে দেয় বারবার
তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।
অতিক্রমের অসম্ভব দম্ভে নয়
বরং অতি আক্রান্ত হবার ভয়ে
এড়িয়ে যেতে চেয়েছি যতবার
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রুপে শত বার।
তোমার হাত ধরে প্রতিদিন
পৌঁছে যাই মঙ্গলালোকে।
দুঃখ দহন তাপে
ক্লান্তি আমার ক্ষমা কর বলে
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা।
রাঙামাটির পথ ধরে হাঁটি
খুলে রাখি হৃদয়ের দক্ষিণ দুয়ার
দুঃখ জাগানিয়া স্মৃতি বলে দেয় বারবার
তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।
অতিক্রমের অসম্ভব দম্ভে নয়
বরং অতি আক্রান্ত হবার ভয়ে
এড়িয়ে যেতে চেয়েছি যতবার
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রুপে শত বার।

0 মন্তব্যসমূহ