কনসার্ট // জ্যোতির্ময় বিশ্বাস

গাছের নিচে দাঁড়িয়ে আছি গাছের সমান থেমে
মাথার মধ্যে একটা শালিক একটা বেনে বউ সেজেছে
কাঁধের কাছ থেকে আচমকা প্রজাপতি উড়ে যায়
ঝিঙে-মাচার ওপর বসে
সেখানে কূজনের মধু ও গ্রীষ্মশিশির
আলো ভেঙে আসে, ভোর হয়
পৃথিবী কিছুটা সময় পাখিদের ঠোঁটে ঝুলে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. যেন একটি ছবি। এবং শেষ পঙক্তিতে গিয়ে ছবিটি আকাশে ঝুলে পড়ল। অসাধারণ।

    উত্তরমুছুন