মনের আয়নায় // স্বপন কুমার নাথ


এই কঠিন সময়ে মন ভালো নেই

গাঢ় অন্ধকারে আচ্ছন্ন মন যেন ভেসে বেড়ায়

দিকভ্রান্ত জীবনের করুণ ছন্দে।


যেদিকে তাকাই দিশাহীন ভবিষ্যৎ উ‍ঁকি মারে

আকাশে বাতাসে ধ্বনিত হয় তার নির্বেদ প্রলাপ

বেদনার অশ্রু ঝরে নিরন্তর ক্লান্তহীন পথ বেয়ে।

অতীত হয়ে গেছে সোনালী স্বপ্নের সেই দিনগুলো

শুধু পদচিহ্ন রেখে যায় বর্তমানের হারানো সময়

একতারার বিষাদ সুরের ঝঙ্কারে,

সেই সুর ধ্বনিত হয় জীবনের প্রতিটি তরঙ্গে

ভিন্নরূপে আমার মনের অঙ্গনে।


তবুও নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে মন

কবে ফিরে আসবে সেই নতুন প্রভাত ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ