বর্গীর মতো রাত্রি আসে
স্বপ্ন কোথায়!
অন্ধকারে কোন সে দূরের
পক্ষী ডাকে,
কন্ঠে যে তার মোহন মায়া
কেবল বাজে।
রাত্রি নামে অলস ছায়া
চোখের পাতায়
নিঝুম পাড়া যাচ্ছে ছুটে
শহরমুখে।
আমি কেবল নূপুর ধ্বনি
বাজতে শুনি
জল কাদা সব শরীর জুড়ে
কোন সে কালের
তোমার পায়ে নূপুর বাজে
কেমন করে?
বর্গীর মতো রাত্রি নামে
শরীর জুড়ে।
স্বপ্ন কোথায়!
অন্ধকারে কোন সে দূরের
পক্ষী ডাকে,
কন্ঠে যে তার মোহন মায়া
কেবল বাজে।
রাত্রি নামে অলস ছায়া
চোখের পাতায়
নিঝুম পাড়া যাচ্ছে ছুটে
শহরমুখে।
আমি কেবল নূপুর ধ্বনি
বাজতে শুনি
জল কাদা সব শরীর জুড়ে
কোন সে কালের
তোমার পায়ে নূপুর বাজে
কেমন করে?
বর্গীর মতো রাত্রি নামে
শরীর জুড়ে।

0 মন্তব্যসমূহ