জয় // প্রতিমা নাগ

অসংলগ্ন,দূর্বোধ্য প্রলাপেরা
  ক্রমাগত বিভ্রান্ত করে  মস্তিস্কএবং  পরিপার্শ্ব ।
অভিজ্ঞানের প্রতারণায়
আদিগন্ত দাপায় মননের রণভূমি
চেতনার সাদাচিল শুন্যের শিকে ছিঁড়ে
পেড়ে আনে ভবিষ্যৎ খাদ্য
তীক্ষ্ণ দৃষ্টি আর কুটিল অট্টহাসে
ঝুলে থাকা ঠোঁট নিয়ে
আচমকা ঝাঁপিয়ে পড়ার বিদ্যা রপ্ত করে -করে
আজ সে মহান শিকারী
এখন সে গড়ে নেবার মাদ্দা রাখে
 নিজের নক্ষত্র
এখন সে গড়ে নেবে আর একটা পৃথিবী ___অন্যত্র  ।।
                         

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ