দেবাশীষ দেব কাছাড়, আসাম।
আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদ এর আসাম রাজ্যের সহ সম্পাদক।
হাসি খুশির সনে
ঐশ্বর্য নয় খুশিতে চাই
মোরা সবে বাঁচতে,
প্রলোভনের ফাঁদে পড়ে
চাই না মোরা সাজতে।
চলবো মোরা হাসতে হাসতে
মন রাঙিয়ে সবে,
সুখে দুঃখে থাকবো মোরা
মানবতা রবে।
গানে গানে রইবো মোরা
ভালোবাসার সনে,
নতুন সুবাস পৌঁছে দেবো
মোরা জনে জনে।
0 মন্তব্যসমূহ