এক নজরে ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা : ২০২৫ || ভুলুকুমার দেববর্মা

এক নজরে ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলাঃ ২০২৫ || ভুলুকুমার দেববর্মা

১৯ নভেম্বর ২০২৫:আগরতলা : প্রকাশনা মঞ্চের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে এগিয়ে চলো সংঘের সহযোগিতায় ও প্রকাশনা মঞ্চের উদ্যোগে "পঞ্চম ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা' র অঙ্গ হিসাবে ১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯.০০ টায় ক্লাব প্রাঙ্গনে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ১২০ জনের মত প্রতিযোগী অংশগ্রহণ করে। মোট চারটি বিভাগে প্রতিযোগিতা হয় । ক- বিভাগ ছিল প্রি-প্রাইমারি অর্থাৎ নার্সারি, কেজি ওয়ান, কেজি ২ এর ছাত্র-ছাত্রীদের জন্য। খ-বিভাগ ক্লাস ওয়ান থেকে থ্রি, গ- বিভাগ ক্লাস ফোর থেকে সিক্স এবং  ঘ- বিভাগ সেভেন থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত ছিল। বসে আঁকো প্রতিযোগিতাটি সকাল নয়টায় শুরু হয়ে সাড়ে দশটা পর্যন্ত ১.৩০ মিনিট পর্যন্ত চলে। বসে আঁকো প্রতিযগিতার ফলাফল নিম্নরূপ:
ক বিভাগ (NURSERY)
1st -  Rupayan Banik          (9612778844)
2nd-  Nithyasri Datta          (8837313432)
3rd-   Sardajit Das            (9366112215)
4th -  Rohanika Dey          (6009367991)
5th -  Rikshita Saha               (9362672048)
6th -  Akshita Das              (8787543978)
7th-   Sayanika Majumder  (8837461910)
8th-   Priyans Bhowmik         (9862204815)
9th - Purnakshi RoyBarman (8256938943)
10th- Arnab Ghosh                (9774872070)
 
খ বিভাগ (class 1 to clas 11)
1st - Sreenidhi Biswas       (9402346375)
2nd- Aviraj Das Gupta       (7005350385)
3rd-  Sreejita Datta          (8730807046)
4th - Arush Das               (9615299003)
5th-  Spriha Kar                 (7005774776)
6th-  Akash Saha            (8798230294)
7th-  Anurag Debnath        (9862029083)
8th-  Samiksha Biswas  (7005879614)
9th - Anshika Debnath    (7005645035)
10th-Adrija Datta            (7005888927)

গ. বিভাগ (Class 4 to clars 6)
1st - Anokhi Deb            (8837070502)
2nd -Raniket Das          (9774934622)
3rd-  Swarnika Das      (8787818511)
4th-   Prakriti Sarkar        (8414953612
5th - Suvankhi Dey      (9233899971)
6th-   Abhiroop Banik      (9366621438)
7th-   Debajit Pal            (9612432815)
8th - Ursasi Goswami  (6005804600)
9th-   Tanuj Kumar Saha (6009780495
10th- Abantika Sarkar    (9774422038)
 
ঘ বিভাগ (class 7 to class 10)
1st-  Shwahasi Acharjee    (6009711367
2nd -Ursima Goswami (6009830076)
3rd-  Barsha Debnath  (8787693185)
4th - Grihita Das          (9774230562
5th - Aditya Das            (7628933965)
6th-  Reshmi Sutradhar (9774188034)
7th- Sangjukta Chakraborty(7005915720)
8th - Trisha Ghosh        (9366605667)
9th - Bipasha Dey          (8794019558)
10th -Anurag Paul        (9862512443)

পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন জয়েন্ট কনভেনার পান্থ দাস ও সুমিতা দেব।

বিকাল ৩.০০ টা থেকেই মঞ্চের সদস্য সদস্যাসহ রাজ্যের ও বহি:রাজ্যের অন্যান্য লিটল ম্যাগাজিনের সম্পাদকগণ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে শুরু করেন এবং যার যার ফ্ল্যাক্স টাঙাতে ব্যস্ত হয়ে পড়েন। টেবিলে টেবিলে সজ্জিত হয়ে ওঠে লিটল ম্যাগাজিনসহ অসংখ্য বই। সব মিলিয়ে প্রায় ৩৫ টা স্টল লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলায় অংশগ্রহণ করেন।  ঠিক সাড়ে চারটায় কবি,কথাসাহিত্যিক তথা যুগশঙ্খ পত্রিকার সম্পাদক বিকাশ সরকার অনুষ্ঠানের শুভ উদ্বোধন এর কাজ  সম্পন্ন করেন ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নির্মল দাশ, প্রাক্তন অধ্যাপক,ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক ড. আশীষকুমার বৈদ্য , কবি ও সাহিত্য সমালোচক বিদ্যুৎ চক্রবর্তী,আসাম , গল্পকার দেবব্রত দেব,কবি ও কবিতার দেশ সম্পাদক শশাঙ্কশেখর পাল, রবিবারের আড্ডার অন্যতম ব্যক্তিত্ব নারায়ণ মোদক প্রমুখরা। সভাপতিত্ব করেন প্রকাশনা মঞ্চের সভাপতি নিয়তি রায়বর্মন। সকল অতিথিদের উত্তরীয়, স্মারক ও স্রোতের তরফে ব্যাগ দিয়ে বরণ করে নেওয়া হয়।

উদ্বোধনের শুভ কাজ সম্পূন্ন হওয়ার পরক্ষণেই  প্রয়াত নৃত্যশিল্পী হীরা দে,  ড.পদ্মিনী চক্রবর্তী , বাবুল দেবনাথ, দেবব্রত চক্রবর্তী,  জুবিন গর্গ ও শঙ্খপল্লব আদিত্যের  স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।   

উদ্বোধনী সংগীত পরিবেশনায় ( কবি গোবিন্দ ধর রচিত থিম সংগীত) ছিলেন প্রকাশনা মঞ্চের সদস্য সদস্যাবৃন্দ। পাশাপাশি ভারতমাতার বন্দনা ও জাতীয় গান ‘বন্দেমাতরম’-এর সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে পরিবেশিত হয়।

স্বাগত ভাষণ রাখেন মঞ্চের সম্পাদক সুবীর সেন ঘোষ। প্রধান অতিথির ভাষণের পর প্রয়াত শিল্পী ও কবিদের নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন ড. মনীষা কর্মকার। সমবেত দুটি কবিতা আবৃত্তি পরিবেশন করেন শ্রুতিকৃতির সাতজন শিল্পীবৃন্দ।

তারপর অতিথিদের হাত দিয়ে মঞ্চের মুখপত্র বইবার্তা সহ মোট ৮টি লিটল ম্যাগাজিন ও দুইটি বই এর মোড়ক উন্মোচিত হয়। ক্রমান্বয়ে উন্মোচিত হয়
১।   বইবার্তা ( মুখপত্র )
      সম্পাদক : গোবিন্দ ধর 
      উদ্বোধক/উন্মোচক: বিকাশ সরকার 
২। অক্ষরযাত্রা (ম্যাগাজিন), ২য় বর্ষ ২য় সংখ্যা
     সম্পাদিকা : অসীমা দেবী 
     উন্মোচক।  :  ড. নির্মল দাশ
৩। মনু থেকে ফেনী (ম্যাগ), ৭ম, রনজিত দে সংখ্যা 
     সম্পাদক : বিজন বোস
     উদ্বোধক উন্মোচক : ড. আশিসকুমার বৈদ্য  
৪। মনুতৈসা, (ম্যাগাজিন), ২য় বর্ষ ২য় সংখ্যা
     সম্পাদক: আশীষকান্তি সাহা 
     উদ্বোধক উন্মোচক: বিদ্যুৎ চক্রবর্তী 
৫। ধলাই, (ম্যাগাজিন), ২য় বর্ষ ২য় সংখ্যা
     সম্পাদিকা:  রীতা ঘোষ
     উদ্বোধক উন্মোচক:  শশাঙ্কশেখর পাল  
৬। স্বরবর্ণ( নির্বাচিত অনুগল্প),১ম বর্ষ ৩য় সংখ্যা 
     সম্পাদিকা: সুমিতা দেব 
    উদ্বোধকউন্মোচক: নারায়ণ মোদক 
৭। ঘটে যা তা সব সত্যি নহে:আড্ডায় বৈঠকী আলোচনা (বই )
     লেখক: অনিলকুমার চক্রবর্তী 
     প্রকাশক: অন্যপাঠ
     মোড়ক উন্মোচক: দেবব্রত দেব 
৮। সাংপো থেকে গোমতী, (উপন্যাস )
     কথাসাহিত্যিক : সুধাংশু ঘোষ 
     প্রকাশক: অন্যপাঠ
     মোড়ক উন্মোচক: নিয়তি রায়বর্মন 
৯। খুমতৈয়া,(ম্যাগাজিন) 
    সম্পাদক: ভুলুকুমার দেববর্মা 
    প্রকাশক: খুমতৈয়া প্রকাশনা
    উদ্বোধক: বিকাশ সরকার  
১০। সমকাল, (ম্যাগাজিন), তৃতীয় সংখ্যা 
        সম্পাদিকা: শাশ্বতী দেব 
        মোড়ক উন্মোচক: সকল অতিথি 
১১। ঐতিহ্য, (ম্যাগাজিন), 
        সম্পাদক: প্রবোধচন্দ্র দাস 
        মোড়ক উন্মোচক: সকল অতিথি
১২। আলোক বিন্দু (ম্যাগাজিন) 
        সম্পাদিকা: রাখীরানী দাস 

মোড়ক উন্মোচক: সকল অতিথি 
 সুধাংশু ঘোষের উপন্যাস 'সাংপো থেকে গোমতী' প্রকাশিত হয় নিয়তি  রায়বর্মনের হাত ধরে। বইটি অতিথিদের হাতে তুলে দিলেন সুধাংশু ঘোষের সুকন্যা গল্পকার  রীতা ঘোষ মহোদয়া। এরপরেই সভাপতি তথা নিয়তি রায় বর্মনের ভাষণের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি হয়। সঞ্চালকের দায়িত্বে ছিলেন উদয়শংকর ভট্টাচার্য।তাঁকে উত্তরীয় ও স্মারক সম্মাননায় ভূষিত করা হয়। 
 
দ্বিতীয় পর্ব ছিল আলোচনা পর্ব। মানভুমের বাংলা ভাষা নিয়ে আলোচনা করেন ড. মুজাহিদ রহমান। কৃষ্ণকুসুম পাল ধ্রুপদী ভাষা নিয়ে আলোচনা করেন।  ভাষা আন্দোলন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ড.দেবব্রত দেবরায় । এরপর সভাপতি ব্রজগোপাল মজুমদার সংক্ষিপ্ত ভাষণের  মধ্য দিয়ে পর্বটির সমাপ্তি ঘোষণা করেন। এই পর্বে সঞ্চালিকার দায়িত্বে ছিলেন সুমিতা বর্ধন।

তৃতীয় পর্বে মোট ১০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন । সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি  সুমনা দাশ পাটারী। এরপরেই প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।এই পর্বে কবি বিশ্বজিৎ দেব দীর্ঘ আলোচনা করেন ত্রিপুরার কবিতা নিয়ে। ঋদ্ধ হোন উপস্থিত সকলেই। 
 
দ্বিতীয় দিন ২০ নভেম্বর সকাল ৯ টায় প্রকাশনা মঞ্চের সদস্য-সদস্যা এবং আসাম, পশ্চিমবঙ্গ থেকে আগত অতিথিদের নিয়ে এক সাংস্কৃতিক শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি এগিয়ে চলো সংঘ থেকে শুরু হয়ে প্যারাডাইস চৌমুহনী, তারপর পোস্ট অফিস হয়ে আবার এগিয়ে চল সংঘের মেলা প্রাঙ্গনে ফিরে আসে। মাইক্রোফোনে ঘোষক ও ঘোষিকা হিসেবে ছিলেন বিজন বোস ও নিয়তি রায় বর্মন।

দ্বিতীয় দিনের অনুষ্ঠান জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় । জাতীয় সঙ্গীতের পাশাপাশি ভারতমাতার বন্দনা ও জাতীয় গান “বন্দেমাতরম” এর ১৫০ বর্ষপুর্তি উপলক্ষে বন্দেমাতরম গানের পরিবেশনের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠান ।

দ্বিতীয় পর্ব থেকে পঞ্চম পর্ব ছিল আলোচনা । দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় ছিল লিটল ম্যাগাজিনের সুখ দুঃখ। এতে সকল লিটল ম্যাগাজিনের সম্পাদকগণ সাবলীল ভাবে ম্যাগাজিন প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সমস্যা সহ দুঃখ নিয়ে আলোচনা করেন ।এতে অংশ গ্রহণ করেন তিরিশজনের মতো লিটল ম্যাগাজিনের সম্পাদক। আলোচনায় অংশ গ্রহণ করেন দেবব্রত দেব, গৌরাঙ্গ সিনহা, অসীম ঘোষ, পরিতোষ দেব,অসীমা দেবী,ড.ঝর্ণা বনিক,সনজিত বণিক,নকুল রায়,পুলিন রায়,নারায়ণ মোদক,প্রতাপচন্দ্র দাস,রাখীরাণী দাস,কৃষ্ণকুসুম পাল,বিভুলাল চক্রবর্তী, গোপেশ চক্রবর্তী, কামনা দেব, অনিতা ভট্টাচার্য প্রমুখ লিটল ম্যাগাজিন সম্পাদকবৃন্দরা।সকলের আলোচনায় লিটল ম্যাগাজিনের সুখদুঃখ ও উত্তরণ প্রসঙ্গে ঋদ্ধ আলোচনা আগামীর পথ পরিক্রমায় কাজে আসবে একথা সত্যি। 

তৃতীয় পর্বের "ত্রিপুরার প্রকাশনা আন্দোলন সম্ভাবনা ও উত্তরণ "  আলোচনায় পুঙ্খানুপঙ্খ আলোচনা করেন বিমল চক্রবর্তী কথাসাহিত্যিক ত্রিপুরা, গোবিন্দ ধর কবি ও সম্পাদক স্রোত। 

ত্রিপুরার লোকসংস্কৃতি: একাল-সেকাল বিষয়ে আলোচনা করেন অশোকানন্দ রায় বর্ধন প্রাবন্ধিক ত্রিপুরা। সভাপতিত্বে ছিলেন প্রাবন্ধিক ড.আশীষকুমার বৈদ্য। 

"এই সময়: এই প্রজন্ম: লেখালেখি" নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে ভবনস্  বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা।এউ পর্বের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জলীয় সংবাদ পত্রিকার সম্পাদক কবি গোপেশ চক্রবর্তী ।

ষষ্ঠ পর্বে সমবেত সংগীত পরিবেশন করেন রিমঝিম সংগীত শিক্ষা কেন্দ্রের শিল্পীরা।

সপ্তম পর্বে কবি সম্মেলন ও আলোচনায় সমাজের নানা দিক উঠে আসে ।কবিতা পাঠ করেন বিকাশ সরকার, পুলিন রায়,কামনা দেব,শিবানী ভট্টাচার্য, অনুরাগ ভৌমিক, দ্রুব চক্রবর্তী, শিশির অধিকারী, গোপেশ চক্রবর্তী ,গৌরাঙ্গ সিনহা,পরিতোষ দেব,অসীম ঘোষসহ উল্লেখযোগ্য অনেক কবিরা।প্রায়
 সত্তর জনেরও অধিক কবি কবিতা পাঠ করেন।সকলের কবিতায় সময়ের নানা বাঁক উঠে আসে। 

অষ্টম পর্বে মধুসূদন দেববর্মার সভাপতিত্বে অন্য ভাষায় স্বরচিত কবিতা পাঠ ছিল লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার আকর্ষণীয় অঙ্গ।

তারপর ছিল মুখোমুখি  চার কবি সাহিত্যিকের অংশগ্রহণমূলক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন কবি ,সাহিত্যিক ও যুগশঙ্খ' সম্পাদক বিকাশ সরকার, কবি ও  'ভাস্কর' সম্পাদক পুলিন রায় (বাংলাদেশ) এবং নতুন দিগন্ত প্রকাশনীর পরিচালক, সম্পাদক ও কবি মিতা দাস পুরকায়স্থ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রকাশনা মঞ্চের কার্যকরী কমিটির অন্যতম সদস্য তথা মনু থেকে ফেনী'র সম্পাদক বিজন বোস। সভাপতির আসনে ছিলেন স্রোত কর্ণধার কবি গোবিন্দ ধর। কবি পলিন রায় দু'দেশের মধ্যে মানব সম্পদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা রাখেন । কবি মিতা দাস পুরকায়স্থ তার আলোচনায় মেয়েদের লেখালেখিতে এগিয়ে আসার উপর জোর দেন। বিকাশ সরকার বলেন সাহিত্যের পাঠক কোনদিন-ই খুব বেশি ছিল না। উপরন্তু বই প্রকাশের সংখ্যা দিনে দিন বাড়ছে। তাই প্রকাশকদের পাঠকদের সংখ্যা নিয়ে হতাশাগ্রস্ত হওয়ার কোন কারণ নেই। তারপর সভাপতি গোবিন্দ ধরের তিন আলোচকের সাহিত্য ক্ষেত্রে অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পর এই পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

এরপরের পর্ব ছিল গল্পপাঠ ও আলোচনা। গল্প পাঠিয়ে অংশগ্রহণ করেন সুমিতা বর্ধন নন্দিতা ভট্টাচার্য দিব্যেন্দু নাথ,হারাধন বৈরাগী, রীতা ঘোষ,অসীম ঘোষ,পরিতোষ দেব । আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক সৌম্যদীপ দেব ও মিতা দাস পুরকায়স্থ । উপস্থিত ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক মলয় দেব।তাঁর ঋদ্ধ আলোচনা গভীর মনঃসংযোগ তৈরি করে সকলের মধ্যে। 

পরবর্তী পর্বে আবৃত্তি পরিবেশন করেন পিনাকপাণি দেব ও অস্মিতা ভট্টাচার্য। আধুনিক গান পরিবেশন করেন শিল্পী সুমিতা তালুকদার । অনুষ্ঠানে শ্রুতি নাটকও পরিবেশিত হয়।অংশগ্রহণে ছিলেন সুস্মিতা ধর ও সসীম আচার্য। 

এরপর শুরু হয়  সম্মাননা জ্ঞাপন ও পুরস্কার প্রদান
 রমাপ্রসাদ দত্ত স্মৃতি পুরস্কার পান কবি নকুল রায়। হিমাদ্রি দেব স্মৃতি জীবনকৃতি সম্মাননা পান প্রাবন্ধিক বিমান ধর।  পুরস্কার স্বরূপ দুজনকেই ৫০০০ টাকার চেক প্রদান করা হয়। তরুণ কবি তপন দেবনাথ স্মৃতি পুরস্কার লাভ করেন কবি রূপন মজুমদার। এছাড়াও কবি, গল্পকার, আলোচক, সঞ্চালকসহ ৭০ জনকে স্মারক  দেওয়া হয়। অতিথিদেরকে মেমোন্টো দেওয়া হয়।গৌরাঙ্গ সিনহা,পরিতোষ দেব ও আশীষ ঘোষ মহোদয়কে উত্তর ভূমিকা লিটল ম্যাগাজিন সম্পাদনার জন্য স্মারক সম্মাননা প্রদান করা হয়। 

তারপর শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার। প্রত্যেক বিভাগ থেকে সেরা ১০ জন নির্বাচিত করা হয়। চারটি বিভাগে মোট ৪০ জনকে পুরস্কার স্বরূপ ট্রফি তুলে দেওয়া হয়।

শেষের অনুষ্ঠান ধামাইল নৃত্য ছিল সবচেয়ে দেখার মত। সভাপতির ঘোষণাক্রমে ফটো সেশন পর্বে সকলে মিলে এক ফ্রেমবন্দি হয়ে ও তারপর প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ