এগিয়ে চল সংঘ ও প্রকাশনা মঞ্চের যৌথ সহযোগিতায়
সম্পূর্ণ হল পঞ্চম ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২৫
আগরতলা ১৯ নভেম্বর: প্রকাশনা মঞ্চের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে এগিয়ে চলো সংঘের সহযোগিতায় ও প্রকাশনা মঞ্চের উদ্যোগে "পঞ্চম ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থ মেলার ২০২৫" এর অঙ্গ হিসাবে আজ সকাল ৯ঃ০০ টায় ক্লাব প্রাঙ্গনে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন পান্থ দাস ও সুমিতা দেব।
বিকাল পাঁচটায় কবি,কথাসাহিত্যিক ও যুগশঙ্খ পত্রিকার সম্পাদক বিকাশ সরকারের হাত ধরে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার শুভারম্ভ হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ নির্মল দাস, প্রাক্তন অধ্যাপক,ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক ডঃ আশীষ কুমার বৈদ্য , কবি ও সাহিত্য সমালোচক বিদ্যুৎ চক্রবর্তী আসাম , গল্পকার ও মুখাবয়ব সম্পাদক দেবব্রত দেব , শশাঙ্ক শেখর পাল, নারায়ন মোদক প্রমুখ সাংস্কৃতিক ব্যক্তিত্ব । সভাপতিত্ব করেন প্রকাশনা মঞ্চের সভাপতি নিয়তি রায় বর্মন। উদ্বোধনী সংগীত পরিবেশনায় (থিম সংগীত) ছিলেন প্রকাশনা মঞ্চের সদস্য সদস্যাবৃন্দ। স্বাগত ভাষণ রাখেন মঞ্চের সম্পাদক সুবীর সেন ঘোষ। উদ্বোধক ও প্রধান অতিথি ভাষণের পর প্রয়াত নৃত্যশিল্পী ডঃ পদ্মিনী চক্রবর্তী , রাতুল দেবনাথ, দেবব্রত চক্রবর্তী এবং জুবিন গর্গের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করে স্মৃতিচারনমূলক আলোচনা করেন ডঃ মনীষা কর্মকার। সমবেত আবৃত্তি পরিবেশন করে শ্রুতিকৃতির শিল্পীবৃন্দ। অতিথিদের হাত ধরে মঞ্চের মুখপত্র
বইবার্তা সহ মোট ১৫ টি লিটল ম্যাগাজিনের মোড়ক উন্মোচিত হয়। সঞ্চালকের দায়িত্বে ছিলেন উদয়শংকর ভট্টাচার্য। সভাপতির ভাষণের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি হয়।
দ্বিতীয় পর্ব ছিল আলোচনা পর্ব। মানভুমের বাংলা ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করেন ডঃ মুজাহিদ রহমান। কৃষ্ণকুসুম পাল ধ্রুপদী ভাষা নিয়ে আলোচনা করেন। ভাষা আন্দোলন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন দেবব্রত দেবরায় । এরপর সভাপতি ব্রজগোপাল মজুমদারের সংক্ষিপ্ত ভাষনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের সমাপ্তি হয় । এই পর্বে সঞ্চালিকার দায়িত্বে ছিলেন সুমিতা বর্ধন।
0 মন্তব্যসমূহ