প্রকাশনা মঞ্চের অষ্টম বর্ষ উদযাপন উপলক্ষে এগিয়ে চল সংঘের সহযোগিতায়
লিটল ম্যাগাজিন ও গ্রন্থসম্ভারের মননমেলা
গত ১৯ এবং ২০ নভেম্বর ত্রিপুরার আগরতলার এগিয়ে চল সংঘে প্রকাশনা মঞ্চ আয়োজিত দুইদিনব্যাপী পঞ্চম লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা-২০২৫ অনুষ্ঠিত হয় । সুসজ্জিত মন্ডপ ও মঞ্চ নির্মাণ করে দিয়ে অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ায় ক্লাব কর্তৃপক্ষ সকলের প্রশংসা অর্জন করেছেন। বলাবাহুল্য 'এগিয়ে চল সংঘ' নিজেরা যেমন সারাবছর নানা সাংস্কৃতিক কর্মকান্ড করে থাকে, তেমনি রাজ্যের অনেক সংগঠনের অনুষ্ঠানের সফলতার জন্য সার্বিক সহযোগিতাও করে থাকেন ক্লাব কর্তৃপক্ষ ।
এই অনুষ্ঠানকে চূড়ান্ত সাফল্যদানের জন্য প্রকাশনা মঞ্চের সমস্ত সদস্য-সদস্যারা বহু আগে থেকেই আটঘঁাট বেঁধে মাঠে নেমে পড়েছিলেন যার ফলশ্রুতিতে তাঁরা পনেরোটি পর্বে অনুষ্ঠানসূচিকে ভাগ করে সুশৃঙ্খল অনুষ্ঠান করতে পেরেছেন।
অনুষ্ঠানসূচিতে ছিল :–
প্রথম পর্ব : উদ্বোধনী অনুষ্ঠান: কথাসাহিত্যিক শ্যামলাল দেববর্মা মঞ্চ।
তারিখ: ১৯ নভেম্বর, ২০২৫ সময়: বিকেল ৪টা .৩০মি থেকে সন্ধ্যা ৬টা.৩০মি।
অনুষ্টিত হলো দুদিনব্যাপী পঞ্চম ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২৫
গত ১৯ শে নভেম্বর ২০২৫ এগিয়ে চল সংঘের সহযোগিতায় ও প্রকাশনা মঞ্চের উদ্যোগে পঞ্চম ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা:২০২৫ উপলক্ষে উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে প্রকাশনা মঞ্চের মুখপত্র বইবার্তা প্রকাশিত হলো উদ্বোধক কথাসাহিত্যিক বিকাশ সরকার ও অনুষ্ঠানের সকল অতিথিদের হাত ধরে। মঞ্চে উপস্থিত ছিলেন ড.নির্মল দাশ,কথাসাহিত্যিক দেবব্রত দেব, প্রাবন্ধিক ড.আশীষকুমার বৈদ্য,প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক বিদ্যুৎ চক্রবর্তী, কবি ও কবিতারবদেশ সম্পাদক শশাঙ্কশেখর পাল, রবিবারের আড্ডার অন্যতম ব্যক্তিত্ব নারায়ণ মোদক ও প্রকাচনা মঞ্চের সভাপতি নিয়তি রায়বর্মন।
উদ্বোধনী সংগীত : (কবি গোবিন্দ ধর রচিত প্রকাশনা মঞ্চ থিম সংগীত) । পরিবেশনায় : সসীম আচার্য ও প্রকাশনা মঞ্চের সদস্য/সদস্যাবৃন্দ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দেমাতরম' সংগীত ( সমবেত) উদ্বোধকের উদ্বোধনী বক্তব্যের পর প্রয়াত ছয় ব্যক্তিত্বকে নিয়ে (হীরা দে, ড. পদ্মিনী চক্রবর্তী, বাবুল দেবনাথ, জুবিন গর্গ, দেবব্রত চক্রবর্তী এবং শঙ্খপল্লব আদিত্য) স্মৃতিচারণ মূলক আলোচনা করবেন মনীষা কর্মকার ।
সমবেত আবৃত্তি : শ্রুতিকৃতির শিল্পীবৃন্দ, আগরতলা, ত্রিপুরা।সমবেত নৃত্য : পরিচালনায় : নির্মিতি সংগীত ও নৃত্য একাডেমি ।প্রথম পর্বের সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাবন্ধিক উদয়শংকর ভট্টাচার্য।
দ্বিতীয় পর্ব: ভাষা শহীদ মঞ্চ ।
সময়: সন্ধ্যা ৬.৩০টা -- ৭.২০ টা।
আলোচনা: ১) মানভূমের বাংলাভাষা আন্দোলন । আলোচক: ড.মুজাহিদ রহমান ও ড.দেবব্রত দেবরায়
২) ধ্রুপদী ভাষা - বাংলা । আলোচক:ড. দেবব্রত দেবরায়,কৃষ্ণকুসুম পাল । সভাপতিত্ব করেন ড. ব্রজগোপাল মজুমদার ।
সঞ্চালক ছিলেন কবি ও গল্পকার সুমিতা বর্ধন, কবি, ত্রিপুরা ।
তৃতীয় পর্ব : হীরা দে, পদ্মিনী চক্রবর্তী, বাবুল দেবনাথ, জুবিন গর্গ, দেবব্রত চক্রবর্তী এবং শঙ্খপল্লব আদিত্য মঞ্চ ।
সময় : সন্ধ্যা ৭টা ২০মি.থেকে ৭টা.৩০মি. ।
চতুর্থ পর্ব : জাফর সাদেক মঞ্চ ।
সময়: সন্ধ্যা ৭টা৩০মি থেকে রাত ৯টা.০০ মি।
বিষয়: আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ ও কবিদের কবিতা নিয়ে আলোচনা।
(নির্বাচিত ১০ জন কবির স্বরচিত কবিতা পাঠ )
সভাপতিমণ্ডলী: নকুল রায়, কামনা দেব ও সঞ্জিত বণিক
কবিতার উপর আলোচনা : বিশ্বজিৎ দেব, কবি।
সঞ্চালনা করেন কবি সুমনা দাশ পাটারী।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচিতে ছিল–
প্রথম পর্ব :শোভাযাত্রা-সকাল ৯টা ০০ মি থেকে ৯টা ৩০ মি. সাংস্কৃতিক পদযাত্রা-মেলার মাঠ এগিয়ে চল সংঘ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় এগিয়ে চল সংঘ প্রাঙ্গণে শেষ হয়।
পরিচালনা : সুমিতা দেব ও সুবীর সেনঘোষ
দ্বিতীয় পর্ব : রমাপ্রসাদ দত্ত মঞ্চ ।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পরিচালনায়: সংস্থার সকল সদস্যবৃন্দ। সময়:
সকাল ৯টা ৩০মি থেকে ১১টা.০০ মি
(স্থান: এগিয়ে চল সংঘ প্রাঙ্গণ )
আলোচনা: বিষয়:লিটল ম্যাগাজিনের সুখ দুঃখ (সম্পাদকীয় আড্ডা) ।
অংশগ্রহণ : বিদ্যুৎ চক্রবর্তী (আসাম), দীপেন নাথশর্মা, গোপেশ চক্রবর্তী , কামনা দেব, আশীষকান্তি সাহা , অনিতা ভট্টাচার্য, শ্যামলকান্তি দে , জবা পাল দত্ত ,ছিলেন শশাঙ্কশেখর পাল,গৌরাঙ্গ সিনহা,পরিতোষ দেব, অসীম ঘোষ এবং সংস্থার সকল সদস্য এবং উপস্থিত সকল লিটল ম্যাগাজিন সম্পাদক।
সভাপতি মণ্ডলী : শশাঙ্কশেখর পাল , ড.ঝর্ণা বণিক ও
পুলিন রায়, সম্পাদক : ভাস্কর, বাংলাদেশ ।এই পর্বের সঞ্চালনা করেন কবি বিজন বোস।
তৃতীয় পর্ব : দীনেশচন্দ্র সাহা মঞ্চ ।
সকাল ১১টা.০০ মি থেকে দুপুর ১২টা.০০মি-
আলোচনা: বিষয়: ত্রিপুরার প্রকাশনা আন্দোলন :সম্ভাবনা ও উত্তরণ। আলোচক: বিমল চক্রবর্তী, কথাসাহিত্যিক, ত্রিপুরা, কবি ও প্রাবন্ধিক মিলনকান্তি দত্ত এবং ড. ব্রজগোপাল মজুমদার, কথাকার।এই পর্বের সভাপতিত্ব করেন কবি ও স্রোত সম্পাদক গোবিন্দ ধর।সঞ্চালক ছিলেন সুমিতা বর্ধন, কবি ও গল্পকার, ত্রিপুরা ।
চতুর্থ পর্ব : ভবানন্দ স্মৃতি মঞ্চ
দুপুর ১২টা.০০মি থেকে ১২টা.৪০ মি
আলোচনা: বিষয়: ত্রিপুরার লোকসংস্কৃতি : একাল-সেকাল আলোচক :অশোকানন্দ রায়বর্ধন,প্রাবন্ধিক।
সঞ্চালক: ইতিকণা মুখোপাধ্যায় , ত্রিপুরা ।
পঞ্চম পর্ব :দীপঙ্কর সাহা মঞ্চ
সময়: দুপুর ১২টা.৪০মি থেকে অপরাহ্ন ০১টা.১০ মি। আলোচনা:
বিষয়: এই সময় এই প্রজন্ম: লেখালেখি।
আলোচক: শ্রেয়স দাস, অনুরাগ বর্ধন, রশ্মিতা ভট্টাচার্য ।( তিনজন আলোচকই ভবনস্ বিদ্যামন্দিরের
ছাত্র)।
ষষ্ঠ পর্ব : শচীন দেববর্মন মঞ্চ ।
সময়: অপরাহ্ন ০১টা.১০মি থেকে ০১মি.২০ মি ।
সমবেত সঙ্গীত: রিমঝিম সঙ্গীত শিক্ষাকেন্দ্র, আগরতলা।
সপ্তম পর্ব :হিমাদ্রি দেব মঞ্চ । সময়: অপরাহ্ন ০১টা.২০মি থেকে বিকাল ০২টা.৩০মি।
বিষয়: কবি সম্মেলন । (৮০ জন কবির কবিতা পাঠ) ।
অষ্টম পর্ব:
সঞ্চালক:নন্দিতা ভট্টাচার্য কবি ও গল্পকার, ত্রিপুরা ।
অন্য ভাষায় স্বরচিত কবিতা পাঠ:
সময়: বিকাল ২টা ৩০ মিনিট -- ৩টা।১২ জন কবিতা পাঠ সভাপতি: মধুসূদন দেববর্মা, কবি, ত্রিপুরা।
নবম পর্ব : মিথিলেশ ভট্টাচার্য মঞ্চ ।
সময়: ০৩টা.০০মি থেকে ০৩মি.৩০ মি
বিষয়: মুখোমুখি: ভাস্কর সম্পাদক পুলিন রায়,কবি মিতা দাস পুরকায়স্থ, ড.ব্রজগোপাল মজুমদার এবং যুগশঙ্খ সম্পাদক বিকাশ সরকারের
মুখোমুখি সম্পাদক বিজন বোস । সভাপতিত্ব করেন : গোবিন্দ ধর, কবি ও স্রোত সম্পাদক।
দশম পর্ব : মানস দেববর্মন মঞ্চ ।
সময়: বিকাল ০৪টা ২০মি থেকে সন্ধ্যা ০৫টা .২০ মি।
বিষয়: গল্প পাঠ ও আলোচনা।
গল্প পাঠ করবেন: সুমিতা বর্ধন, হারাধন বৈরাগী, দিব্যেন্দু নাথ, রীতা ঘোষ, কল্যাণী ভট্টাচার্য । আলোচনা: দেবব্রত দেব, কথাকার,সৌম্যদীপ দেব, প্রাবন্ধিক এবং মিতা দাস পুরকায়স্থ ।
সভাপতি: আশীষকান্তি সাহা, কবি ও গল্পকার, ত্রিপুরা।
সঞ্চালক: সুমনা দাশ পাটারী , কবি ও সঞ্চালক।
একাদশ পর্ব :দিব্যেন্দু নাগ মঞ্চ । সময়: সন্ধ্যা ০৫টা ২০মি থেকে ০৬টা.০০ মি।
বিষয় : আবৃত্তি ও সঙ্গীত। আবৃত্তি করেন পিনাকপাণি দেব। আধুনিক গান করেন সুমিতা তালুকদার, সংগীত শিল্পী, আগরতলা ।
দ্বাদশ পর্ব : চন্দন সেনগুপ্ত মঞ্চ ।
সময়: সন্ধ্যা ০৬টা.০০ মি থেকে ০৬টা ২০ মি।
বিষয়: শ্রুতি নাটক : সুস্মিতা ধর ও সসীম আচার্য ।
সঞ্চালনা: সুমনা দাশ পাটারী, কবি।
ত্রয়োদশ পর্ব : অরিন্দম নাথ মঞ্চ ।
সময়: সন্ধ্যা ০৬টা ২০মি থেকে ০৮টা.০০ মি।
বিষয়:পুরস্কার ও সম্মাননা পর্ব । রমাপ্রসাদ দত্ত স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা :২০২৫ পেলেন স্বতন্ত্রমেধা,সম্পাদক নকুল রায় ।
হিমাদ্রি দেব স্মৃতি প্রকাশনা মঞ্চ জীবনকৃতি সম্মাননা :২০২৫ পেলেন প্রাবন্ধিক বিমান ধর।
তরুণ কবি তপন দেবনাথ স্মৃতি প্রকাশনা মঞ্চ সম্মাননা :২০২৫ পেলেম তরুণ কবি রূপন মজুমদার।
এছাড়াও বসো আঁকো প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় চল্লিশ জন খুঁদে শিল্পীদের। এই পর্বে উপস্থিত ছিলেন
বিকাশ সরকার, কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক :যুগশঙ্খ (গুয়াহাটি, শিলচর ) দেবব্রত দেব, কথাসাহিত্যিক, মিলনকান্তি দত্ত, কবি।পুলিন রায় কবি ও ভাস্কর সম্পাদক, বাংলাদেশ। সুবীর সেন ঘোষ, সম্পাদক, প্রকাশনা মঞ্চ । সভাপতি: নিয়তি রায়বর্মণ, সভাপতি, প্রকাশনা মঞ্চ।
চতুর্দশ পর্ব : রাধারমণ দত্ত স্মৃতি মঞ্চ ।
সময়: সন্ধ্যা ০৮টা.০০মি থেকে ০৮টা.৩০মি। বিষয়: ধামাইল নৃত্য।
পরিচালনায় : মেলায় উপস্থিত সমস্ত শিল্পীবৃন্দ।
ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি নিয়তি রায়বর্মন ও সম্পাদক সুবীর সেন ঘোষ । ও সবশেষে ফটোসেশন ও প্রীতিভোজ ।
দুদিন ব্যাপী এই লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলায় অনেকগুলো লিটল ম্যাগাজিন তাঁদের বইয়ের সম্ভার নিয়ে বসে । অংশগ্রহণকারী উল্লেখযোগ্য লিটল ম্যাগাজিনগুলোর মধ্যে ছিল 'শাব্দিক' সম্পাদক সঞ্জিত বনিক, 'ভাগ্যোদয়' সম্পাদক: ড. ঝর্ণা বণিক, 'খুমতৈয়া' সম্পাদক: ভুলুকুমার দেব্বর্মা, গোবিন্দ ধর, উমা রিয়াং,' মনুতৈসা': সম্পাদক আশিষ কান্তি সাহা, 'স্রোত' সম্পাদক: গোবিন্দ ধর, 'স্বরবর্ণ' সুমিতা: দেব, 'ধলাই' সম্পাদক,: রীতা ঘোষ, 'সমকাল': সম্পাদক: শাশ্বতী দেব, 'ঐতিহ্য' সম্পাদক: প্রবোধচন্দ্র দাস, 'আলোকবিন্দু' সম্পাদক: রাখী রাণী দাশ দেব, 'রবিবারের সাহিত্য আড্ডা' সম্পাদক: নারায়ন মোদক, 'শ্রীভূমি আসাম', 'মানসী' সম্পাদক: আশিস ভট্টাচার্য, 'আজকের ভাষা' সম্পাদক: দীপেন নাথশর্মা, 'কবিতার দেশ' সম্পাদক: শশাঙ্কশেখর পাল, 'উত্তর ভূমিকা' (কোচবিহার) সম্পাদক: গৌরাঙ্গ সিনহা, 'মশলিশ সংলাপ' (গুয়াহাটি) সম্পাদক: তুষারকান্তি সাহা, 'স্বতন্ত্রমেধা' সম্পাদক: নকুল রায়, 'দৈনালী' সম্পাদক: মিঠু মল্লিক বৈদ্য, 'সৃষ্টিসুখ' সম্পাদক: ঝর্ণা সাহা, 'অন্যভূমি', 'দীপসাহিত্য' কৃষ্ণকুসুম পাল ও বিভুলাল চক্রবর্তী, 'মুখাবয়ব' সম্পাদক: দেবব্রত দেব, 'সপ্তপর্ণা' সম্পাদক: নিয়তি রায় বর্মন, 'অনুস্বর : সম্পাদক সুচিত্রা দাস, দুর্বাদল' সম্পাদক: জবা পাল দত্ত, 'জ্বালামুখী' সম্পাদক: সুবীর সেন ঘোষ এবং 'মনু থেকে ফেনী' সম্পাদক বীজন বোস,অক্ষরযাত্রা সম্পাদক অসীমা দেবী, বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি ভাস্কর সম্পাদক পুলিন রায় । এই দুঃসময়ে সাহিত্যকে ভালোবেসে সম্প্রীতির বার্তা নিয়ে বাংলাদেশ থেকে তাঁর লিটল ম্যাগাজিন 'ভাস্কর' নিয়ে এসেছিলেন পুলিন রায় । কল্যাণপুর থেকে 'মেজাজ' সাহিত্যপত্র নিয়ে এই প্রজন্মের দুই প্রতিনিধি। তাদের উপস্থিতি এই আয়োজনকে অন্যমাত্রা দিয়েছে । কে বলে নতুন প্রজন্ম পড়াশুনা করে না । লেখালেখিতে আগ্রহী নয় । আসলে আমরা পূর্বজরা উত্তরপ্রজন্ম সম্পর্কে কতটুকুই বা খোঁজ রাখি । তাদের পাঠ, তাদের চিন্তাচেতনা ও তাদের সৃষ্টিশীলতাকে জানার জন্য এভাবেই তাদের কাছে টেনে নিতে হবে । তাদের সৃষ্টিপাঠের মধ্য দিয়েই জানতে হবে এই প্রজন্মের মেজাজকে । এই তরুণরা তাদের উপস্থিতির মাধ্যমে তার জানান দিয়ে গেল ।
১৯ নভেম্বর উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে প্রকাশনা মঞ্চের মুখপত্র 'বইবার্তা' প্রকাশিত হল উদ্বোধক কথাসাহিত্যিক বিকাশ সরকার ও অনুষ্ঠানের সকল অতিথিদের হাত ধরে। মঞ্চে উপস্থিত ছিলেন ড.নির্মল দাশ, কথাসাহিত্যিক দেবব্রত দেব, প্রাবন্ধিক ড. আশিসকুমার বৈদ্য, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক বিদ্যুৎ চক্রবর্তী, কবি ও 'কবিতার দেশ' সম্পাদক শশাঙ্কশেখর পাল, 'রবিবারের আড্ডা'র অন্যতম ব্যক্তিত্ব নারায়ণ মোদক ও প্রকাশনা মঞ্চের সভাপতি নিয়তি রায়বর্মন।
মেলার ২য় দিন শুরুতে বর্ণাঢ্য পদযাত্রা আগরতলার প্রধান সড়কগুলো পরিক্রমা করে। এরপর হয় লিটল ম্যাগাজিনের সুখদুঃখ নিয়ে আলোচনা। অংশগ্রহণ করেন উপস্থিত লিটল ম্যাগাজিনের সম্পাদকগণের মধ্যে শশাঙ্কশেখর পাল (কবিতার দেশ), দীপেন নাথ শর্মা (আজকের ভাষা), গৌরাঙ্গ সিনহা (উত্তরভূমিকা), দেবব্রত দেব (মুখাবয়ব), সুবীর সেনঘোষ (জ্বালামুখী), বিজন বোস (মনু থেকে ফেনী), গোপেশ চক্রবর্তী (জলীয় সংবাদ), নারাযণ মোদক (রবিবারের সাহিত্য আড্ডা) সহ আরো অনেকে। বেলা ১২টা থেকে সাড়ে বারোটায় ভবানন্দ মঞ্চে লোকসংস্কৃতির সেকাল-একাল বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেন প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন। সভাপতিত্ব করেন আশিসকুমার বৈদ্য। সাড়ে ১২ টায় লেখালেখি, ত্রিপুরা তথা বাংলা ভাষার লিটল ম্যাগাজিন সংক্রান্ত একটি অসাধারণ সেশন অনুষ্ঠিত হয়। দিলীপ চন্দ্র সাহা মঞ্চে স্রোত প্রকাশনার কর্ণধার কবি-সম্পাদক গোবিন্দ ধরের সভাপতিত্বে। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের কবি ও লিটল ম্যাগাজিন 'ভাস্কর' সম্পাদক পুলিন রায়। ১২-৪০ থেকে১-১০মি. আলোচনার বিষয় ছিল- এই সময় এই প্রজন্ম : লেখালেখি। আলোচনায় অংশগ্রহণ করেন ভবন'স বিদ্যামন্দিরের তিন ছাত্র-ছাত্রী শ্রেয়স দাস, অনুরাগ বর্ধন ও রশ্মিতা ভট্টাচার্য নতুন প্রজন্মের তিনজন আলোচকই উপস্থিত সকলের চিন্তাচেতনাকে নাড়া দিয়ে যান এই প্রজন্মের পাঠচর্চার সংকেত দিয়ে । 'বুঝ জন যে জান সন্ধান' আগামী সময় বাংলসাহিত্যের অঙ্গন তাঁদের বরণ করে নেবে নিশ্চিত
৩টার দিকে ছিল 'কবির মুখোমুখি' অধিবেশন। এতে অংশ নেন আসামের বিখ্যাত ও জনপ্রিয় দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি বিকাশ সরকার এবং বাংলাদেশের কবি লিটল ম্যাগাজিন 'ভাস্কর' সম্পাদক পুলিন রায়। কবি-সম্পাদক গোবিন্দ ধরের সভাপতিত্বে ও বিজন বোসের সঞ্চালনায় ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক লেখক-কবি-সম্পাদক অনুষ্ঠানটি উপভোগ করেন।
সমাপনী অধিবেশন ছিলো খুবই আকর্ষণীয়। প্রকাশনা মঞ্চ-এর সভাপতি কবি-লেখক নিয়তি রায় বর্মনের সভাপতিত্বে ত্রিপুরার বিদগ্ধ ও প্রবীণ লেখক-কবি-গবেষক সহ অতিথি ছিলেন দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি বিকাশ সরকার এবং বাংলাদেশের কবি লিটল ম্যাগাজিন 'ভাস্কর' সম্পাদক পুলিন রায়সহ অনুষ্ঠানে বিশিষ্ট জন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক বিমান ধর, মিলনকান্তি দত্ত, দেবব্রত দেব, অশোকানন্দ রায়বর্ধন, সুবীর সেনঘোষ, নকুল রায় গোবিন্দ ধর, নকুল রায় । অনুষ্ঠানে রমাপ্রসাদ দত্ত স্মৃতি প্রকাশনা মঞ্চ, সম্মাননা২০২৫ দেওয়া হয় স্বতন্ত্র মেধা সম্পাদক কবি নকুল রায়কে, হিমাদ্রি দেব স্মৃতি প্রকাশনা মঞ্চ জীবনকৃতি সম্মাননা-২০২৫ দেওয়া হয় বরিষ্ঠ সাংবাদিক বিমান ধরকে, তরুণ কবি তপন দেবনাথ স্মৃতি সম্মাননা-২০২৫ প্রদান করা হয় কবি রুপন মজুমদারকে । ছিল বসে আঁকো প্রতিযোগিতার চারটি বিভাগের পুরস্কার প্রদান ।
অনেক রাত পর্যন্ত চলে প্রাণোচ্ছল এই মিলনমেলা। আবৃত্তি করেন রাজ্যের বিশিষ্ট বাচিকশিল্পী পিনাকপাণি দেব । শেষ পর্যায় শ্রুতিনাটকে জমিয়ে দেন সুস্মিতা ধর ও সসীম আচার্য । বিয়ের অধিবাসের গানের সঙ্গে ধামাইল নাচ ও প্রীতি ভোজের মধ্য দিয়ে শেষ হয় দুদিনের ঠাঁসা অনুষ্ঠানমালা । পড়াশুনা, লেখালেখি ও গ্রন্থপ্রকাশে নিষ্ঠা ও আত্মত্যাগ না থাকলে সরকারি অর্থানুকুল্য ব্যতীত এধরনের বিশাল বাজেট ও বিশাল বাংলাভুবনকে নিয়ে এধরনের অনুষ্ঠান করা যায় না । অনুষ্ঠানমঞ্চে যুগশঙ্খ সম্পাদক কবি বিকাশ সরকার যথার্থই বলেছেন, বাংলাভাষা ভুবনের ভাগ হয় না । তার কোনো আঞ্চলিকতা নেই । আর প্রকাশনামঞ্চ সেই কাজের পাশাপাশি এখানকার উনিশটি জনজাতির ভাষাসংস্কৃতিকে পাশে নিয়েই কাজ করে চলেছে । বিস্তৃত অনুষ্ঠানমালাতেই তার ছাপ রয়েছে ।
0 মন্তব্যসমূহ