ঘরে ফেরা রূপালী দেবনাথ

ঘরে ফেরা
      রূপালী দেবনাথ 
বাড়ি ফিরতে, গাড়িতে ভাবি --- 
হয়তো পোষ্যরা আমাকে চিনবে না
কুকুরটি, ভাইয়ের তবলার সাথে বলবে
ঘেউ-ঘেউ কেউ-কেউ;
হয়তো বিড়ালটা মাছের কাঁটা দেখে পালাবে;

হঠাৎ গাড়ি থামলো
ওরা কাছে এলো
ভুল ভাঙল!
আদর করতে করতে ভাবলাম,
এরা তো মানুষ নয়!

টুকরো কথা

সহজভাবে বললে ---
আজ যাবৎ কোনো সুখ আমাকে ছুঁতে পারেনি
একসঙ্গে রাত্রি যাপন করেছে কেবল একঝাঁক দুঃখ;
আজও জীবনটা এমনই --
যে চোখে একটি সংসার কল্পনা করি
সেইভাবে আবার তাকে ভেঙে দেই,
আমার হৃদয়টিকে চূর্ণবিচূর্ণ করে
চোখের জলে ভাসিয়ে দেই, বৃদ্ধাঙ্গুল।
মনের ভাষা যে কি বর্ণে রচিত
আমার জানা নেই
গুন গুন করে গাওয়া গানের কি স্বরলিপি
আমার জানা নেই
ছোটো থেকে বড় হচ্ছি যে কত দুঃখ নিয়ে
তাও আর মনে নেই।
                                 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ