উত্তরপূর্বাঞ্চল_অনুবাদ_বাংলা_কবিতা
উত্তরপূর্বাঞ্চলে বাংলা ভাষায় কবিতাচৰ্চা নেহাত কম নয়। কিন্তু মূল ধারার বাংলা কবিতার অনুবাদ অসমিয়া ভাষায় দেখতে পেলেও উত্তরপূর্বাঞ্চলের বাংলা ভাষার কবিদের কবিতা অনুবাদ হতে তেমন দেখা যায় না। আমার প্রয়াস থাকবে উত্তরপূর্বের বাংলাভাষার কবিদের লেখা অসমিয়া পাঠককুলের কাছে পৌঁছে দেওয়ার।
আজ প্রথমবারের জন্য ব্রহ্মপুত্র উপত্যকার একজন পরিচিত বাংলা ভাষার কবি কমলিকা মজুমদারের একটি বাংলা কবিতার অসমিয়া ভাষায় অনুবাদের প্রচেষ্টা করলাম।
@@@@@@@@@@@@@@@@@@@@@
কবিতা :
অনলাইন
কমলিকা মজুমদার
অনেকদিন আমাদের কথা হয় না।
আমি জানি তুমি অনলাইনে থাকো,
তুমি জানো আমি থাকি অনলাইনে।
হঠাৎ একদিন লেখা ফুটে স্ক্রিন জুড়ে,
'কতদিন হলো আমাদের দেখা হয় না।'
দেখা করার ঠিক কয়েক ঘণ্টা আগে
তোমার বিজনেস ট্রিপ আসে আচমকা,
দেখা করার সময় কাছে এসে দাঁড়ালে আমার অফিসে জরুরি মিটিং তলব হয়।
তারপর, অনেকদিন আমাদের কথা হয় না।
তুমি জানো আমি অনলাইনে থাকি,
আমি জানি তুমি থাকো অনলাইনে।
@@@@@@@@@@@@@@@@@@@@@
অনলাইন
কমলিকা মজুমদাৰ
অসমীয়া অনুবাদ : সত্যজিৎ চৌধুৰী
বহুদিন আমাৰ মাজত কথাবার্তা নাই হোৱা
মই জানো
তুমি অনলাইনত থাকা,
তুমি জানা, মই থাকো অনলাইনত।
হঠাতে এদিন লিখা ফুটি উঠিল স্ক্রিন জুৰি,
'কিমানদিন হ'ল আমাৰ সাক্ষাৎ হোৱা নাই।'
সাক্ষাৎ কৰাৰ ঠিক কেইঘণ্টামান আগতে
তোমাৰ বিজনেছ ট্রিপ আহি পৰে সকিয়নি নিদিয়াকৈ।
সাক্ষাৎ কৰাৰ সময় ওচৰলৈ আহিলে মোৰ অফিচত জৰুৰী মিটিঙৰ তলব হয়।
তাৰপিছত, বহুতদিন আমাৰ কথা নহয়।
তুমি জানা মই অনলাইনত থাকোঁ,
মই জানোঁ তুমি থাকা অনলাইনত।
@@@@@@@@@@@@@@@@@@
0 মন্তব্যসমূহ