করধ্বনি
মধুমিতা ভট্টাচার্য
বৃহন্নলা রাত আঁশটে গন্ধের মতো স্যাঁতস্যাঁতে
গাঢ় কাজলের তলে লেপ্টে থাকে
অসমাপ্ত যৌনজল
ট্রেন এসে থামে পাহাড়ের নিচে
পাহাড় থেকে এক সিংহী লাফিয়ে পড়ে
পুরুষের বুকে থাবা বসায়
প্রতিহিংসার করধ্বনি আত্মবিশ্বাসী এক সংযম
কাপড়ে ঢাকা থাকে চন্দ্রগ্ৰহণ
0 মন্তব্যসমূহ