বটগাছ তুমি...
শিপ্রা ঘোষ
(১)বটগাছ বটগাছ বৃক্ষরাজাধিরাজ বটগাছ
অপার মহিমা তোমার।
কত প্রাণী মানুষেরা,নিরালায় আশ্রয় নেয়, তোমারই সিগ্ধ, সুশীতল ছায়ায়।
(২)বটগাছ। বটগাছ। আমার বটগাছ!
তোমার শীতল ছায়াতলে...অপূরন্ত প্রাণবায়ু অক্সিজেন মিলে।
বীজবৃক্ষ হেতায় তোমার নাহি মিলে।
(৩)বটগাছ। বটগাছ। মাটি শিকড় সুদৃঢ় বন্ধনে গড়া বটগাছ
পাখীরা তোমার বীজ খেয়ে,
পাখীর মলত্যাগের পরিণতি পেয়ে
বিষ্ঠাতেও চন্দনরূপে হেথায় হোথায় সৃষ্টি তোমার নবরূপে ।।
(৪) বটগাছ ! বটগাছ ! বিশাল বনস্পতি তুমি,
ফল তোমার এতই ছোট, মানবশরীরে পড়লেও হয়না ক্ষত।
তাই ঝড়-বাদল-তুফানেও টিকে থাকো সমস্ত
পূজে তোমায় দেবতারূপে, হিন্দুগণে।
(৫)আকাশের নিলীমা প্রতীম তোমার মহিমা,
এক সুতোয় বাধা যেন তোমার ঔধর্য্য মহত্ত্ব
তোমারই মত, মহামানব কত- যুগে যুগে এ ধরায় আসে।
(৬)বটগাছ।বটগাছ? তুমি বৃক্ষ রবির রাজাধিরাজ।
যুগে যুগে কত শত মহামানবের মত- তুমিও শত ঝড় তুফান সহে
এ সমাজে দাও দিয়ে অক্সিজেন
মানব জীবনগুলো তাই এখনও সতেজতায় ভাসে হাসে।
0 মন্তব্যসমূহ