তোমার জন্য//অসীমা দেবী

তোমার জন্য

অসীমা দেবী 

তোমার জন‍্য আমি প্রতিদিন কবিতা লিখি।
তোমার জন্য আমি প্রতিদিন একটু একটু ভিজি।

তুমি ঝর্ণা বেয়ে মোহনায় এসো নেমে
আমার রিক্ত মাটি সিক্ত করো প্রবল খরস্রোতে।

তোমার  সাথে মিলন সর্বক্ষণ
তুমি আমার গোপন ডহরস্রোত।
আমি গোধূলির আবিরে প্রেমের রঙে তোমাকেই আঁকি।

সর্বাঙ্গ রাঙিয়ে দিয়ে যাই
স্পর্শ মিলনের দারুণ এক সুখ
আকাশগঙ্গা গানে ভোর হয়ে যায় যখন।
শিশির ছোঁয়ায় হরিণ চোখ  খোলো
দাঁড়িয়ে আছি বুকের ভেতর ডানাগুলো মেলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ