প্রস্তাব
প্রকাশনা মঞ্চের
কর্মসূচীর একটি বার্ষিক ক্যালেণ্ডার
:১লা এপ্রিল থেকে ৩১ শে মার্চ আর্থিক ও সাংগঠনিক কর্মবছর
-----------------------------------------------
★প্রতি বছর২৩ শে এপ্রিল বিশ্ব পুস্তক দিবস উদযাপন এতে নতুন বই প্রকাশ বিষয়ক লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকদের নিয়ে একদিনের কর্মশালা।
★১৯ শে মে বরাক উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলায় ভাষা প্রণাম দিবস উদযাপন।
★মে মাসে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। আগ্রহী জেলার কোনো সদস্যদের বাসায় বা কম খরচে অনুষ্ঠানটি করতে হবে।
★নজরুল জয়ন্তী উদযাপন।আগ্রহী জেলার কোনো সদস্যদের বাসায় বা কম খরচে অনুষ্ঠানটি করতে হবে।
★মে মাসে কার্যকরী কমিটির জরুরী মিটিং।
★জুন মাসে আটটি জেলায় রবিবারকে ভিত্তি করে জেলায় জেলায় স্কুল কলেজে লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা। সাথে কবি সম্মেলন। কবিতা লেখা প্রতিযোগিতা। অঙ্কণ প্রতিযোগিতা। বিভিন্ন দাবিদাওয়া বিষয়ে আনুষঙ্গিক দপ্তরকে অবগত করা।
★জুলাই মাসে ছুটির দিন দেখে সাধারণ সভা।নতুন সদস্যদের সংস্থায় সদস্য করার জন্য প্রয়াস।
★আগষ্ট মাসে ছুটির দিন দেখে কার্যকরী কমিটির মিটিং। লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার চূড়ান্ত রূপরেখা তৈরি করতে হবে। মুখপত্রে কাদের লেখা নেওয়া হবে সব ঠিক করে নেওয়া।দায়িত্ব ভাগ করা। বিভিন্ন পুরস্কার সম্মাননা প্রদান কাদের করা হবে নামগুলোর তালিকা তৈরী করা। অতিথি হিসেবে কাদের আমন্ত্রণ করা হবে তালিকা তৈরী করা।
★সেপ্টেম্বর মাসে সংস্থার ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা বিষয়ক কাজকর্মের পরিকল্পনা বিষয়ে গোগল মিট।
★ছুটির দিনে অক্টোবর মাসে ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে। এই বিষয়ক চূড়ান্ত মিটিং করতে হবে অনুষ্ঠানের পূর্বেই। যেন ফাঁকফোকর না থাকে লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার।
★নভেম্বর মাসে ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার পর্যালোচনা মিটিং।
★ডিসেম্বর মাসে জেলায় জেলায় লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার অসম্পূর্ণ জেলায় লিটল ম্যাগাজিনের উদ্যোগ গ্রহণ ও সম্পূর্ণ করতে হবে। মেলা ওপেন জায়গায় হতে প্রয়াস রাখা অথবা ডিসেম্বর মাসে ঐতিহ্যময় কোনো জায়গায়(ঊনকোটি /জাম্পুই /খুমপুই/শনবিল/সাব্রুম মৈত্রী সেতু কিংবা মনুভ্যালী চা বাগানে পিকনিক মুডে ভ্রাম্যমাণ বইমেলা বা কবিতা উৎসব আয়োজন।
★ডিসেম্বর মাসে রবিবার বা ছুটির দিনে লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার পর্যালোচনা সভা।
★জানুয়ারী মাসে আগামী কর্ম বছরের অডিট রিপোর্ট জমা দিতে কাজ কমপ্লিট করতে হবে।এ বিষয়টি সম্পাদক, সভাপতি ও কোষাধ্যক্ষ মিলেই সমাধান করতে হবে।
★আগরতলা বইমেলায় সকল সদস্যদের আলাদা স্টল প্রদান করতে সকলের সম্মতি গ্রুপের মধ্যে জানানোর পর সম্পাদক ও আগরতলা বইমেলা বিষয়ক কমিটি তথ্য সংস্কৃতি দপ্তর, আগরতলায় প্রকাশনা মঞ্চের পেডে জমা দিতে হবে।
★ফেব্রুয়ারী মাসে মিটিং করতে হবে। এতে বার্ষিক সাধারণ সভার দিন তারিখ ফাইনাল করে খসড়া সম্পাদকীয় প্রতিবেদন তৈরি করতে হবে।সম্পাদকীয় খসড়া প্রতিবেদন কার্যকরী কমিটির মিটিংয়ে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
★৩১ শে মার্চের মধ্যে বার্ষিক সাধারণ সভা আগরতলায় অনুষ্ঠিত হতে হবে। তার জন্য চূড়ান্ত প্রস্তুতি ও তারিখ ফাইনাল করতে হবে। সদস্যদের চাঁদা কালেকশন করে ভোটার তালিকা তৈরী করতে হবে। রিটার্নিং কর্মকর্তার নাম ঠিক করতে হবে।
★২৭ মার্চ রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় প্রথমবার পদার্পন উপলক্ষে একটি আলোচনা সভা করা।
আর কোনো প্রস্তাব থাকলে এড করে সকলের সম্মতি পেলে সিদ্ধান্ত নেওয়া দরকার।সমস্ত সিদ্ধান্ত সম্পাদক কার্যকরী কমিটির সহযোগিতায় কার্যে পরিণত করার পরিকল্পনা নিয়মিত বজায় রাখবেন।
0 মন্তব্যসমূহ