প্রকাশনা মঞ্চের সাধারন সভা : তারিখ:১৮.০৫.২০২৪

প্রকাশনা মঞ্চের সাধারন সভা                        
তারিখ:১৮.০৫.২০২৪   
সভা সংখা: ০১     
স্থান:  ড. ঝর্না বনিকের বাসভবন, সিদ্ধি আশ্রম        
সময়:১১.০০ ঘটিকা  
***********************************************

আজ তাং ১৮.০৫.২০২৪  ইং রোজ শনিবার  বেলা ১১.০০ ঘটিকায় প্রকাশনা মঞ্চের কার্যকরী কমিটির আমন্ত্রিত সদস্যা ড. ঝর্না বনিকের সিদ্ধি আশ্রমস্থিত  বাসভবনে, মঞ্চের প্রথম সাধারন সভা অনুষ্ঠিত হয় ।যদিও এর পূর্বে গোগলমিট ও বার্ষিক সাধারণ সভায় এ বছরের কার্যাবলী পরিচালনা করার জন্য দুটো সভা হয়। আজকের এই সাধারণ সভায় সভাপতির আসন অলংকৃত করেন প্রকাশনা মঞ্চের সভাপতি বিজন বোস। প্রথমেই সভায় উপস্থিত সমস্ত সদস্যদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন ড.ঝর্না বনিক । এই কাজে সহযোগীতা করেন শাশ্বতী দাস ও রীতা পাল । সভার উদ্ভোধনী সংস্থা সংগীত পরিবেশন করেন শাশ্বতী দাস ও রীতা পাল।

সভার আলোচ্যসুচী:
    ১) সদস্যপদ গ্রহনের সময়সীমা স্থিরকরণ,
    ২) অনুষ্ঠানসুচী গ্রহণ,
    ৩) আগরতলা বইমেলার কর্মকান্ডে প্রকাশনা মঞ্চকে যুক্ত করার জন্য যোগাযোগ রক্ষাকারী কমিটি গঠন,
    ৪)ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার রূপরেখা ও তারিখ নির্ধারণ, 
    ৫)বীরচন্দ্র লাইব্রেরিতে লিটল ম্যাগাজিন বিক্রির জন্য আবেদন প্রসঙ্গে আলোচনা ও কমিটি গঠন, 
    ৬)আগরতলা পৌরনিগমের ভেতর একটি অফিস কক্ষ বরাদ্দ করার প্রয়োজনীয় যোগাযোগ করার জন্য একটি কমিটি গঠন, 
    ৭)সকল সদস্য প্রকাশনা সংস্থা আগরতলা বইমেলায় স্টল প্রদান করার জন্য উদ্বুদ্ধ হওয়া এবং স্টল প্রদান করা বিষয়ক আলোচনা,
    ৮) তহবিল বিষয়ক আলোচনা এবং
    ৯)বিবিধ।

আলোচনা:
আলোচ্যসুচী শাশ্বতী দাস ক্রমানুসারে পড়ে শুনানোর পরে আলোচনা শুরু করেন নিয়তি রায় বর্মন ও তাপর ক্রমে  অন্যান্য সদস্যরা প্রস্তাবিত আলোচ্য বিষয়গুলি নিয়ে গ্রহণযোগ্য মতামত পেশ করেন । আজকের সভায় উপস্থিত মোট ১৩ জন সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনার শেষে  নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতিক্রমে গৃহিত হয়:

 গৃহিত সিদ্ধান্তসমুহ:
 ১) আলোচ্যসুচীর ক্রমানুসারে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর সভায় ৭টি সাব-কমিটি গঠন করা হল:

 ক) আগরতলা বইমেলায় মঞ্চকে যুক্ত করা ও সদস্যদের স্টল পাওয়া বিষয়ক কমিটি:

১) বিজন বোস
২) জহর দেবনাথ
৩) নিয়তি রায়বর্মন ( convener)
৪) রীতা পাল
৫) ড. ঝর্না বনিক
৬) ডা.শ্যামোৎপল বিশ্বাস
৭) ভুলুকুমার দেববর্মা 
                     
খ) বার্ষিক কর্মবছরের ক্যালেন্ডার তৈরী কমিটি:

১) গোবিন্দ ধর(Convener) 
২) জহর দেবনাথ
৩) আশিষকান্তি সাহা
 ৪) ড. ঝর্না বনিক  
৫) প্রগতি চাকমা

গ) ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার স্থান নির্বাচন বিষয়ক কমিটি:

১) ডা.শ্যামোৎপল বিশ্বাস
২) নিয়তি রায়বর্মন  
৩) ড. ঝর্না বনিক  
৪) কামনা দেব ( convener)
৫) রীতা পাল 

 ঘ) চতুর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার পরিচালন কমিটি:

১) কামনা দেব   
২) নিয়তি রায়বর্মন  
৩) বিজন বোস ( convener)
৫) আশিষকান্তি সাহা
৬) প্রগতি চাকমা
৭) শাশ্বতী দাস
৮)ড. ঝর্না বনিক 
৯)জহর দেবনাথ
১০)ভুলুকুমার দেববর্মা

ঙ) তহবিল ও বিজ্ঞাপন সংগ্রহ কমিটি:

১) দীপেন নাথ শর্মা 
২) নিয়তি রায়বর্মন  
৩) ড. ঝর্না বনিক 
৪) বিজন বোস 
৫) গোবিন্দ ধর 
৬) শাশ্বতী দাস
৭ ) জহর দেবনাথ 
৮) কামনা দেব
৯)ডা.শ্যামোৎপল বিশ্বাস (convener),
১০)সিমলি চৌধুরী 
১১)প্রগতি চাকমা

 চ) আগরতলা মিউনিসিপাল কর্পোরেশানের সাথে একটি অফিস কক্ষ পাওয়ার জন্য যোগাযোগ কমিটি:

১)ডা.শ্যামোৎপল বিশ্বাস ( convener) 
২) নিয়তি রায়বর্মন  
৩) গোবিন্দ ধর     
৪) জহর দেবনাথ  
৫) রীতা পাল
৬) কামনা দেব
৭ )ড. ঝর্না বনিক, 

এবং ছ) মঞ্চের মুখপত্র বইবার্তার বিষয়বস্তু নির্ণায়ক ও মুখপত্র প্রকাশ কমিটি:

১) গোবিন্দ ধর ( convener)  
২) নিয়তি রায়বর্মন  
৩) জহর দেবনাথ   
৪) আশিষকান্তি সাহা
৫) প্রগতি চাকমা

২)আগামী ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর অথবা ১৯ থেকে ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখে চতর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা অনুষ্ঠিত করার জন্য দিন তারিখ স্থির করা হল।
৩) প্রকাশনা মঞ্চের প্রতিটি মিটিং এর জন্য প্রয়োজনীয় ফ্লেক্স প্রস্তুত করার দায়িত্ব কার্যকরী কমিটির আমন্ত্রিত সদস্য ভুলুকুমার দেববর্মার উপর ন্যস্ত করা হল।
৪) লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা ও অনুষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের ক্ষেত্রে কার্যকরী কমিটির সদস্য-সদস্যারা ৫০০০(পাঁচ হাজার) টাকা এবং অন্যান্যরা ২০০০ (দুই হাজার)টাকা চতুর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা অনুষ্ঠানের পূর্বেই মঞ্চের একাউন্টে প্রদান করার জন্য ধার্য্য করা হল।
৫) লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলায় অংশগ্রহনের জন্য সংস্থার সদস্যদের ক্ষেত্রে কোন রেজিস্ট্রেশন ফি লাগবে না কিন্তু সংস্থার বাইরের ত্রিপুরার সকল লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি স্থির করা হল।বাংলাদেশের প্রকাশক, লিটল ম্যাগাজিন সম্পাদক কবি শিল্পীদের সহমতের ভিত্তিতে আমন্ত্রণ করা হবে।এছাড়াও তহবিল সংগ্রহ কমিটি বিজ্ঞাপন ও তহবিল সংগ্রহ করবেন।
৬)  যতদিন পর্যন্ত প্রকাশনা মঞ্চের নিজস্ব অফিস  স্থায়ীভাবে   ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত আমন্ত্রিত সদস্যা ড. ঝর্ণা  বনিকের  বাসভবনেই অস্থায়ী  অফিস  হিসাবে ব্যবহার করে মঞ্চের বিভিন্ন কার্য পরিচালিত করার সিদ্ধান্ত গৃহীত হল  ।
৭) লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলায়  মঞ্চের অন্তর্ভুক্ত সমস্ত সদস্য প্রকাশনা সংস্থার লিটল ম্যাগাজিনগুলি চতুর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলায় মেলা সংখ্যা প্রকাশ করার উদ্যোগী হতে হবে । এতে চতুর্থ ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার মান বৃদ্ধি পাবে। 
৮) বইমেলা বিষয়ক কমিটিই বীরচন্দ্র লাইব্রেরিতে সদস্য প্রকাশনা সংস্থার বইপত্র বিক্রি কমিটির  দায়িত্ব  পালন করবেন।

                                                সভাপতির স্বাক্ষর 

                                                 ( বিজন বোস  )
                                             

                                                সভাপতির স্বাক্ষর 

                                                 ( বিজন বোস  )

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ