স্রোত কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় সংখ্যা উন্মোচন এবং প্রকাশনা উৎসব:২০২৪

স্রোত *কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় সংখ্যা উন্মোচন এবং প্রকাশনা উৎসব


ঐতিহাসিক মে দিবসে (১লা মে, ২০২৪)  ত্রিপুরার স্রোত প্রকাশনার উদ্যোগে  কলকাতায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হলো 
কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় সংখ্যা উন্মোচন এবং প্রকাশনা উৎসব :২০২৪। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 
কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র,  কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, 
গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং শিক্ষাবিদ
সুরভি বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান শফি আহমেদ, 
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের  অধ্যাপক সুরঞ্জন মিদ্দে, 
 কথাসাহিত্যিক শুভময় মণ্ডল, কবি সৌমিত বসু  ,  লেখক হিমাদ্রি শেখর দাস সহ অসংখ্য সাহিত্যিক, কবি, গবেষক ও শুভানুধ্যায়ীগন।  সভার সভাপতিত্ব  করেন  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা  সত্যবতী গিরি ।  কথাসাহিত্যিক  শ্যামল ভট্টাচার্যের সঞ্চালনা অনুষ্ঠানে  আলাদা মাত্রা এনে দেয়। 
বাউলশিল্পী শাশ্বতী ব্যানার্জীর সূচনা সংগীতের  মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়।  কবিতা পাঠ করেন বাচিকশিল্পী ও কবি পুষ্পিতা চট্টোপাধ্যায়। 
সম্মাননা স্মারক প্রদান  করা হয় এই সংখ্যার আমন্ত্রিত লেখক ও কবিগণকে এবং এই  
সংখ্যার প্রচ্ছদশিল্পী গীতশ্রী চ্যাটার্জীকে। সমবেত সংগীত পরিবেশন করে 'গান দরিয়া' শিল্পীবৃন্দ। 
কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়ের  উপন্যাস 'মাদলে নতুন বোল', 'হর পার্বতী কথা', 'চারণে প্রান্তরে',  'ভাঙ্গা নীড়ের ডানা",   "ধনপতির সিংহল যাত্রা'  নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত  সম্মানীয় অতিথিবৃন্দ। উপন্যাসিক সম্বন্ধে বলতে গিয়ে কথা সাহিত্যিক ভগীরথ মিশ্র জানান -'রামকুমারবাবু একটি নয় তিনটি কলম নিয়ে লিখেছেন,  ফলে তাঁর   বিভিন্ন উপন্যাসের ধরন বিভিন্ন। দুঃখে কেওড়ার মতো উপন্যাস বাংলা সাহিত্যে দ্বিতীয়বার লেখা  হবে কিনা সন্দেহ '।  সুরভী বন্দ্যোপাধ্যায় জানান রামকুমার বাবুর  মধ্যযুগের লেখায় রয়েছে আধুনিক যুগের বাস্তব ছোঁয়া,  রয়েছে ভারতীয়   গ্রামীণ সাহিত্য  সংস্কৃতির বিবরণ। '  কথা সাহিত্যিক শুভময় মন্ডল বলেন," সাহিত্য একাডেমীতে থাকার সময় রামকুমারদা কবি লেখক গবেষকদের শুধুমাত্র   সাহায্য করেননি, তিনি ছিলেন নবীন লেখকদের পথপ্রদর্শক। ' রামকুমারবাবুর দীর্ঘায়ু কামনা করে  সভামুখ্য  সত্যবতী গিরি জানান, - 
' পুরানের মহাদেবকে তিনি যেভাবে উন্নীত করেছেন অন্য মাত্রায়,  সিংহল যাত্রায় প্রস্ফুটিত করেছেন বাঙালির  বাণিজ্য যাত্রা,  সেই  ভাবেই তিনি সমৃদ্ধ করতে থাকুন বাংলা সাহিত্যকে। '
যাকে নিয়ে আলোচনা, সবার অনুরোধই তিনি যখন মঞ্চে উঠলেন,  লাজুক, নিখাত ভদ্র মুখমণ্ডলে  আনন্দের ছোঁয়া। তিনি আজ ধন্য।  বন্ধু, গবেষক ছাত্র সাহিত্য প্রেমী শুভানুধ্যায়ীদের প্রশংসায়,  শুভেচ্ছায় তিনি আপ্লুত। উপস্থিত সবার সঙ্গে জানান স্রোত  প্রকাশনার কর্ণধার, সম্পাদক  ও  কবি গোবিন্দ ধরকেও।তিনি এও বলেন,
বিগত দু'বছর ধরে এই সংখ্যা নিয়ে ভাবনা-চিন্তার সঙ্গে সঙ্গে  ত্রিপুরা থেকে এসে  উদ্বোধন  করলেন তার জন্য কোন প্রশংসা শেষ নয়।
 অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আয়োজক তথা প্রকাশক, সম্পাদক  কবি গোবিন্দ ধর। স্রোত  প্রকাশনার পক্ষ থেকে সবার প্রতি  কৃতজ্ঞতা জানানোর সঙ্গে সঙ্গে তিনি বলেন -" স্রোত  সাহিত্য পত্রিকার কথাসাহিত্যিক  রামকুমার মুখোপাধ্যায় সংখ্যা করতে পেরে আজ আমি সন্তুষ্ট, চিন্তামুক্ত।  সবাইকে এইভাবে সাথে পেলে আমরা এইরকম আরো বিশেষ  সংখ্যা প্রকাশ করতে পারি। স্রোত স্রোতের বিপক্ষেই সাহিত্য সংস্কৃতি চর্চা করতে পারদর্শী। 
অনুষ্ঠানের শেষ, কিন্তু  
স্রোত  বয়ে চলেছে -  হাঁটি হাঁটি পা পা- গর্বের তিরিশ বছর।
অপেক্ষা -পরের সংখ্যার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ