বর্ষব্যাপী স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনার বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে স্রোত সাহিত্য উৎসব :২৩-২৪
আগরতলা :৩১অক্টোবর ২০২৩:সারা বছর ব্যাপী তিরিশ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে স্রোত সাহিত্য উৎসব। আগামী ১১ নভেম্বর বাংলাদেশের রংপুর বিভাগে হবে প্রথম অনুষ্ঠান ।পরবর্তী সময় সিলেট,চট্টগ্রাম,ময়মনসিংহ, রাজশাহী,খোলনা,বরিশাল,ঢাকায় স্রোত সাহিত্য উৎসব ২০২৩-২৪ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কথাসাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়া,কবি রমজান বিন মোজাম্মেল, সাকিল মাসুদ, পুলিন রায়, নৃপেন্দ্রলাল দাশ,ইশাক খান,হিরন্ময় চট্টোপাধ্যায়, সৌহার্দ্য সিরাজ, আনোয়ার কামাল, সৈয়দ পারভেজ, শামসুল আলম সেলিম, সুমনকুমার দাশ, সোনালী বোস, সঞ্জয় দেবনাথ, প্রনীতরঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন প্রমুখ । প্রতিটি অনুষ্ঠানে থাকবে আলোচনা বই বিনিময় আবৃত্তি কবিতা পাঠ। সম্মাননা প্রদান করা হবে বাংলাদেশের প্রতিটি বিভাগের উল্লেখযোগ্য গুণী কবি সাহিত্যিকদের।
উৎসব উদযাপন উপলক্ষে দুদেশের স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনার সহযোগী বন্ধুদের মধ্যে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা করা হয়।
প্রসঙ্গে ক্রমে সম্পাদক গোবিন্দ ধর জানিয়েছেন বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে স্রোত সাহিত্য উৎসবের পাশাপাশি বর্ষব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে ভুটানে অনুষ্ঠিত হবে ৬-৭ এপ্রিল থিম্পু কবিতা উৎসব বইমেলা ও ট্রেড ফেয়ার:২০২৪।একই সময়ে আগামী ২১ এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে সান্দাকফু সাহিত্য উৎসব :২০২৪।আামী ২১ ডিসেম্বর ২০২৩ লালগঞ্জ আইল্যান্ড সাহিত্য উৎসব :২০২৩
স্রোত প্রকাশনার প্রকাশক সুমিতা পাল ধর সকলের উপস্থিতি ও সহযোগিতা চেয়েছেন এক প্রেসবার্তায়।
0 মন্তব্যসমূহ