হ্যালোসিয়েশন || ভুলুকুমার দেববর্মা

হ্যালোসিয়েশন|| ভুলুকুমার দেববর্মা
হৃদয়ের আলমারির সচ্ছ কাচের ভেতর
বিশ্বাস নামক অগণিত শব্দ সজ্জিত ছিল। 

ভেতরের শব্দ গুলো মলিন সুদৃশ্য থাকত
লেন্স সেজে বাইরের সুদৃশ্যও এঁকে রাখত।

হঠাৎ পাহাড়ের ঝর্ণার স্ফটিকাকারের 
ধারাল শিলাখণ্ডের আঘাতে ফাটল কাচের।

আমি দেখি ভেতরে তো সেই পূর্বাবস্থায়
বাইরে থেকে অবিশ্বাস্য বিকৃত দেখায়।

এখন  সোজা অক্ষরগুলিও গেছে বেঁকে
একটা ছবির দুটি প্রতিচ্ছবি ভেসে ওঠে ।

                           

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ