কী লিখি কেন লিখি
সম্পা বৈদ্য
কী লিখি কেন লিখি
সম্পা বৈদ্য
আমি কবিতাকে ভালোবাসি আর সত্যি কথা বলতে গেলে কবিতা আমারে ভালোবাসে। খুব ছোটবেলা থেকেই আমি কবিতা লিখি তখন জীবনানন্দ কিংবা রবীন্দ্রনাথকে জানতাম না। কিন্তু আমার শিশুমনে কারগিলের যুদ্ধের সময় মনকে খুব নাড়া দে য় সে থেকে লেখার সুত্রপাত, মনে যা আসত লিখতাম, যৌবনে প্রেম বিরহ লিখেছি।এখন আবার যেমন ভাবে জীবন উপলব্ধি করচ্ছি সেরকমভাবে লিখছি।
কবিতা আমি আমার জন্য লিখি, আমি ভালো থাকার জন্যে লিখি। সেগুলো আদৌ কবিতা হয় কিনা জানি না।
তবে কবিতা এমন একটা জায়গা যার কাছে সব বলা যায়।কবিতা আমার সবচেয়ে কাছের বন্ধু,সবাই ছেড়ে গেছে কারণে অকারণে সে কিন্তু আমার মনের কথা লিখে যাচ্ছে অবিরাম।
আমার মনের কথাগুলো কারোর সাথে মিলে যায় ওরা ভালোবেসে পড়ে আর এটা সবচেয়ে বড় পাওনা।
অন্য প্রফেশনে থাকার কারণে আমার নিজস্ব পড়াশোনা নিয়ে এতো ব্যস্ত তাই কবিতা পড়াটা অনেক কম হয়।
যাই হোক নিজেকে নিজে খোঁজে পাওয়ার এর চেয়ে বড় রাস্তা আর কি হতে পারে?তাই কবিতা হোক কিংবা না হোক নিজের মনের কথা লিখবো।কবিতা সময়ের দলিল, চাকরির অবসরের পর আমার লেখা কবিতাগুলি পড়ে দেখবো তাতে যৌবনে উপলব্ধিগুলো বুড়ো বয়সে ভোগ করবো তা কি কম পাওনা। হ্যাঁ কবিতা ভালোবেসে লিখি ঠিক তবে কবি হাওয়ার ইচ্ছে কিংবা সাধ কিছু নেই আমার।
0 মন্তব্যসমূহ