কী লিখি কেন লিখি মাসুম খান


কী লিখি কেন লিখি 
মাসুম খান


কী লিখি কেন লিখি 
মাসুম খান

কবি-গবেষক

মাসুম খান ছন্দ জানি না, ছন্দের গতি জানি না, তাল-লয় কিছুই জানা নেই; তবু লিখি। লিখতে আনন্দ পাই, তাই লিখি। কবিতায়, গানে আর প্রবন্ধে লিখি- কবিতা হয় না, গুরু নিষেধ করেছেন- আর যেন কবিতায় পাতায না কাটি দাগ; কয়েকটা গীতিকবিতায় সুর হয়েছে। তাই এপথে দুএকটা লিখি। কবিতায় আর কাজ নেই, ও পথে তাই আর হাটি না, গুরুর নিষেধাজ্ঞায় কবি হতে স্বাদ গেছে। প্রবন্ধ লিখি মনের স্বাদ মিটিয়ে; প্রাচীন ভারত আর প্রাচীন বঙ্গ- আমার বিচরণের এলাকাগুলোতে রয়েছে। স্বাধ্য মতো উৎসাহ আর পরামর্শ দেন আমার সাঁই অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। ভালোবাসার বন্ধনে জড়িয়ে রয়েছে যাঁরা আমার গবেষণা-কর্মময় সময়ে- তাঁদের মধ্যে সৈয়দ আতিক আলম, শ্যামল কান্তি দত্ত, তপন বাগচী, অলক চক্রবর্তী, শেখ সাদী প্রমুখ উল্লেখযোগ্য। কৃতজ্ঞতা স্বীকারে তাঁদের ঋণ পরিশোধ হয় না। প্রকাশিত প্রবন্ধের তালিকা নিতান্তই কম নয়, ২০ এর অধিক। যা প্রকাশিত হয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরিষদ; ইতিহাস একাডেমি, ঢাকা; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং দেশের বাইরে থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারত-প্রাচীন বঙ্গীয় সাহিত্য-বিষয়ে যথেষ্ট প্রবন্ধ প্রকাশ পেয়েছে। দেশের বাইরে গোটা দশেক বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ আর আলোচনায় অংশ গ্রহণ করার সৌভাগ্য হয়েছে। কবিতা (!) আর প্রবন্ধ মিলিয়ে প্রকাশিত বই ১০টি। পেয়েছি, সুধী জনের অকৃত্রিম ভালোবাসা।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. ভালো লিখেছেন। গান-কবিতা ভাষার ইতিহাস নতুনভাবে লিখতে হবে।

    উত্তরমুছুন
  2. আমি চিনি গো চিনি তোমারে ওগো দেখি গুণীজন...

    উত্তরমুছুন
  3. আমি চিনি গো চিনি তোমারে ওগো দেখি গুণীজন...

    উত্তরমুছুন