কী লিখি কেন লিখি ঝুমুর পাণ্ডে

কেন লিখি কী লিখি 
ঝুমুর পাণ্ডে 

কী লিখি কেন লিখি 
ঝুমুর পাণ্ডে 

কেন লিখি বা কী লিখি এ প্রশ্নের উত্তর  হয়ত এক লাইনে ই দেওয়া যায়।ভাল লাগে বলেই লিখি বা না লিখে থাকতে পারি না বলেই লিখি!বুকের ভেতর যন্ত্রণা হয় সে যন্ত্রণা প্রসব যন্ত্রণা থেকে ও ভয়ঙ্কর। প্রসব হলেই নিরাময়।কিছু ক্ষণের জন্য  শান্তি বা প্রশান্তি। আবার যন্ত্রণার শুরু।এই যন্ত্রণা, এই কষ্ট, এই বেদনা নিয়েই আমার যাপন,বুকের ভেতর অহরহ কষ্টের সানাই বাজে!তবে সারা শরীর জুড়ে আনন্দের সেতার ও বাজে কখনও কখনও!সেই আনন্দেও আমি লিখি কখনও কখনও!গজল লিখি, গান লিখি আরও লিখি কত কিছু! আর রাগ দুঃখ যন্ত্রণা থেকে লিখি গল্প, উপন্যাস।সমাজে ঘটে যাওয়া অনেক অবিচার দেখি! দেখি প্রান্তিক মানুষের,দুঃখ,কষ্ট যন্ত্রনা ।পশু,পাখি সহ এই বিপন্ন প্রকৃতির দীর্ঘশ্বাস!কখনও ওদের পাশে দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করি।আর কখনও কিছু করতে না পারলে লিখি! লিখি রাষ্ট্রের কথা,শিক্ষিত মধ্যবিত্তের ভণ্ডামির কথাও! এই গাছ গাছালি,আকাশ চাঁদ, তারা পশু পাখি সহ এই মায়া ভরা পৃথিবীর কথাও।এই প্রকৃতিকে আমি ভীষণ ভালোবাসি! ভীষণ!এই করোনা কালে ভাল করে পড়তেও পারি না! চারদিকে ছড়ানো এত বই তবু ও পড়া হয় না।। শুধু এই সময়ের ডায়রি লিখি। হ্যাঁ , কষ্টে লিখি!আনন্দে লিখি ! লিখি আমি যন্ত্রনায় ও...

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ