কী লিখি কেন লিখি অমলকান্তি চন্দ

কী লিখি কেন লিখি
অমলকান্তি চন্দ 
কী লিখি কেন লিখি
অমলকান্তি চন্দ 

কেন লিখি ? কবিতা কেন লিখি? যদি কবিতায় যাপনের কথা বলি,আঙ্গিকের বক্র চলন ঘটমান প্রেক্ষাপটের নীরিখে পারিপার্শ্বিক শব্দ সমষ্টি আন্দোলিত হয়। সাথে জুড়ে থাকে কিছু পার্থিব কিংবা অপার্থিব উল্লাস। শৈল্পিক গুঞ্জন কবিতার ঘরে নিরিবিলি উঁনুন চড়ায়। সুস্বাদু গন্ধে ভরে উঠে কৃষকের আমন ওঘার।  কথাগুলো  রসাত্মক ঢঙ্গে বেরিয়ে আসে অর্নগল। 

কেন লিখি? কবিতা কেন লিখি ? সক্রিয় ইচ্ছার কাছে অবলম্বন খুঁজি। উন্মোচিত হয় দিগন্ত। সাঁই সাঁই ডানা মেলে  কবিতা।  সম্মিলিত সোহাগ বিস্তর সবুজে মাখামাখি।ঘোরের  চিত্রপট  মহাজাগতিক শক্তি । এই শক্তি কালউত্তীর্ণ সভ্যতার । 

কেন লিখি? কবিতা কেন লিখি?ক্ষুধার মিছিলে তর্জনী উঁচিয়ে সমতার কথা বলতে, অধিকার আদায়ের প্রাণপণ লড়াই।শব্দের গাঁথুনিতে  ডিঙি কিংবা মেদহীন বৈঠার তুমুল উল্লাস।

কেন লিখি?  কবিতা কেন লিখি ? শঙ্খ কিংবা উলুধ্বনি, নগর পরিক্রমা,সম্মিলিত মানব বন্ধন। গান জানা হাজারো পাখি,কণ্ঠে প্রতিবাদের সুর। পাহাড়ি দিলং অঙ্কুরিত ঠোঁটে চুমো খায় সূর্যকে । চুয়াকে   টলতে থাকে সময়, টলতে থাকে মণিরুং। এই গোপন আঁতাতের কথা,সমঝোতার কথা আমার কবিতার কথা । মাথামুন্ডু যা খুশি।সময়কে চষে বেড়াই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ