স্বেদমূল্যের ঈশ্বর
ডাঃ শ্যামোৎপল বিশ্বাস
15-01-2021
প্রতিদিনের বরাদ্দ আমার সুখসেকেন্ডগুলি তোমার উদ্দেশ্যেই তো নিবেদন করি।
তাহলে তোমার ভাঁজ করা হাঁটু আমার দিকে নয় কেন?
কেননা আমি অল্প সময়ের নির্বাপণ ঈশ্বর।
তোমার তৃপ্তি তোমারই মত এখন আছে তখন নেই।
পরিশ্রমের স্বেদমূল্যের অর্থহীন চাউনি
যা ধুসরম্যাটারে কেমিকেল বিপাকীয়তায় গোময় তুল্য,
যা শুধুমাত্র পঞ্চগব্য আহরণে যৎকিঞ্চিত দামী,সমস্ত পূজায় নয়।
ডাঃ শ্যামোৎপল বিশ্বাস। 15-01-2021
0 মন্তব্যসমূহ