কুলাউড়ায় ছোট গল্পের সংকলন বিন্দু-২ মোড়ক উন্মোচন

কুলাউড়ায় ছোট গল্পের সংকলন বিন্দু-২ মোড়ক উন্মোচন


কুলাউড়ায় লিটল ম্যাগাজিন বিন্দু-২ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। লিটল ম্যাগাজিনটি সিরাজুল ইসলাম জুবেলের সম্পাদনায় ২১ জন লেখকের ছোট গল্প নিয়ে প্রকাশিত হয়।
৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় ডিলাইট স্টেক হাউজের হলরুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কথা সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় ও তরুণ সাহিত্যকর্মী সিরাজুল ইসলাম জুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. রজত কান্তি ভট্টাচার্য্য। এ সময় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, ভাটেরা স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া সরকারি কলেজের সিপার আহমেদ, আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. শফিকুর রহমান সিদ্দিকী, কবি ভানু পুরকায়স্থ, শেড অব ন্যাচারের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান প্রিন্স, দৈনিক প্রথম আলো জুড়ি প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক, শিক্ষক ও কবি সঞ্জয় দেবনাথ, সমাজকর্মী মমতাজ হাসান, দি বাংলাদেশ টুডে কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, দৈনিক কালেরকণ্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক খালিক উদ্দিন, এ কে এম জাবের, কাওছার আহমদ চৌধুরী সাব্বির, নাজমুল বারী সোহেল, মানবিক টিম ‘বীর হিরো’র প্রধান সফি আহমদ, আশিকুল ইসলাম বাবু, তাসলিমা সুলতানা, তোফাজ্জল হোসেন খান রকি, মোহাইমিনুল ইসলাম মাহিন, মো. কামরুল ইসলাম, হাবিবা ইসলাম ইমা। অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল হান্নান অপু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ