ঝড় // গোপেশ সূত্রধর


ঝড় // গোপেশ সূত্রধর

আমি জেগে থাকি
এক অজানা আতঙ্কে,
অভি‌শপ্ত দিনের 
বিকেলে।
চোখের সামনে ভেসে ওঠে
আর্তের বেদনা!
ওর কঠিন অসুখ 
ফুসফুস্  বিষ ছেয়েছে আকাশ!
প্রিয় জনের ভীড়ে
দেখলাম  ভীষন একা একা মরে যেতে।
ঐ চৌ রাস্থার মোড়ে 
অ‌শরীরি দের হাত ছানি,
মিছিলে  প্রতিবিম্ব হয়ে বেঁচে থাকা।
আমার চার পাশে  কত সংখ্যা  পাশ বালিশ হয়।
                    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ