মাতৃপক্ষ-৩// দেবাশীষ মুখোপাধ্যায়


মাতৃপক্ষ ৩
দেবাশিস মুখোপাধ্যায় 

বারান্দা আশ্বিন হলে দেবীকে দেখি 
তৃতীয় চোখ ঢেকে 
বালিকা শিউলি তুলে দেয় 

মেঘের শরীরে মেঘ শরীরে 
শিহরণ তোলে পাখির
ডানাও জড়িয়ে পড়ে গানে 
ভিজে ওঠে দুর্বার দেহ

মায়া চোখ কাজল নিয়েছে 
মুখ ঘামতেল মাখা 
ঈশ্বরী দেখে নি কিন্তু আমি 
চিনে গেছি জন্মেছে কাশফুল কিছু 
তার এলোকেশে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ