বারিস লাই
শ্যামল কান্তি দে
বাবুরা
জীবন্নে কতত বারিস দেইখলম
ইটা হামদের কাইছে ইক শত্রু ,
মইনে হয় সুখা দিন অইনেক ভালা ৷
ই সময় ডেরাতে শুইতে পারি গঁ
ভুকা থাইকলেও মন্নের কথা ,
কইতে পারি সুহাগী সুরে ৷
বালিশ গুলান টান টান
মাটির থেইকে শরীরের গরমী ঘাম ,
সুহাগী লিজের হাতে সুখায় দিলেক ৷
আপ্পন লগত ভাগ করি লই খুশি
বাগগানে পততা তুইলতে ঝুমরাসুর ,
দূর থেইকেও হামদের লাচাই তুইলে ৷
হঁ হামদের সুখাতেই সুখ গঁ বাবু
তুমদের মতত অট্যলিকা লাই হামার ,
বারিসদিনে সুখের গান গাইতে পারি ৷
উপর থেইকে বারিস ঝইড়লে
ডেরার বাসন বারিস ধইরতে যায় ,
হামদের শূন্য পেট রাইত জাগে ,
মইনে মইনে ভাবী সুখা দিন ভালা ৷
পরিচয়
কবি নাট্য অভিনেতা ত্রিপুরা।
0 মন্তব্যসমূহ