গীতশ্রী ভৌমিক

অনুভব


কলম ধরতে পারা সত্যি অসাধারণ..  মনের ভাব প্রকাশ আরও সুন্দর। কিন্তু কথারা যেখানে হারায়,লেখার সেখানে শুরু.. ভাষা বোঝানোর দায়ে.. মন যদি উড়ু উড়ু?
চিৎকার করে লিখাটা, শব্দ তবুও উহ্য,আর্তনাদের গল্পটায় ব্যাথাটাই যে মুহ্য।।
তবুও কলম লিখেই চলে 
মনের অসুখ মিথ্যে বলে?
না,সবটাই যে মিথ্যে নয়
কালো অক্ষরেই সত্যতা রয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ