দি ক ব দ ল // সো মা লা হি ড়ী ম ল্লি ক


দি ক ব দ ল

রাতটা যখন বাড়তে থাকে নেশা মেখে গায়ে 
নিঝুম পাড়া জেগে ওঠে আর্ত কলরবে,
দূরে বুঝি যাত্রি বোঝাই প্যাসেঞ্জারের সিটে
একটা পাগল প্রলাপ বকে থামল তখন সবে।

শান্ত রাত, ব্যস্ত ভীড়ে পা লেগে যায় পায়ে 
যাত্রি বোঝাই প্যাসেঞ্জারের ত্রস্ত কন্ঠ-স্বরে
মাটির ভারের চা পাইনি, এখানে মগজ লেখে
দিস্তা ভরতি কাগজ খোঁজে অসমাপ্ত গল্পটারে।

এই দ্যাখো খামে ভরছি চিঠি পাঠিয়ে দেবো দূরে
যাত্রি বোঝাই প্যাসেঞ্জারের শেষ কামড়ার ভীড়ে
খামটা বড়ো ফ্যাকাসে আজ, পুরনো সিন্দুকের
বলছে বাজি রাখতে গিয়ে ফাটল্ অন্তঃপুরে। 

জীবন এখন হিসেব রাখে, প্রতিদিনের খোঁজ 
একটা দুটো স্টেশন পড়েই নামবে সেই পাগল 
হাতে লাঠি, ফাটা কাপড়, চকচকে সেই চোখ
প্যাসেঞ্জার বাঁক নিল যেই খুলল পথের আগল। 

আজকে হঠাৎ হল দেখা সেক্রেটারির সাথে
নীল আকাশে পাখনা মেলে উড়ছে ভীষণ সুখ
প্যাসেঞ্জারটা থামতে গিয়ে যেই বাড়ালো স্পীড
মুহুর্তে সেই পাগলটাকেই সরায় চেনা মুখ।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ