অন্ধকার
এতদিন কোথায় ছিলে প্রিয় অন্ধকার!
আমি ভাবছিলাম প্রতিদিনের পরিক্রমার শেষে,
ভাবছিলাম এতো আলো বড্ড চোখে লাগে
শান্তি আছে অন্ধকারে, মগ্ন শিরার মাঝে,
কতদিন কেটে গেছে উলঙ্গ সমাজ দেখে
চেতনা দেয় উস্কে কেমন, অন্ধকারের বুকে
দেখোনি তুমি সাদা কাপড় আর প্রোজেক্টারের আলো
নিভিয়ে দিতেই অন্ধকার কেমন নিবিড় হোলো
এই ছেলেটা, এই মেয়েটা, কত কোলাহল
সবাই খোঁজে আলো, শুধু আমিই খুঁজি কালো ।
আকাশ থেকে তাকিয়ে দেখি বড্ড ছোটো আলো
রাতের বেলা নকল আলো লাগছে না আর ভালো,
ঘুম আসবে চকচকে সব আলো নেভার পরে
জীবন শেষে সবাই যাবে অন্ধকারের কোলে
ভয় পাই না অন্ধকার রোজ যদি আসে চলে
বলি আমি যেওনা আর আমায় একা ফেলে,
অন্ধকারে যেওনা আমায় একা ফেলে।।
©সোমা লাহিড়ী মল্লিক
বিলাসপুর, ছত্তিসগড়
১৪/১০/২০২০
0 মন্তব্যসমূহ