#গল্প
#তেল সংক্রান্ত জটিলতা#
নূরুদ্দিন জাহাঙ্গীর
আমার বিচার হবে। আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি অপেক্ষা করছি। আমার বিচারের বিষয় নিয়ে ভাবছি।
তুমি কী ভাবছ?
আমার বিচারের বিষয় তেল।
তেল! এ কেমন বিচার? তুমি তো জীবনে কাউকে তেল দাও নি।
তেল না দেওয়াও তেলের অপব্যবহার। তেলের অপব্যবহার নিয়ে আমার বিচার হচ্ছে। আমি তেল পাব কোথায়?
তুমি কি হরপ্রসাদ শাস্ত্রীর কথা মানলেই পারতে।
তিনি আমার সর্বনাশের মূলে আছেন। আমার কাছে তেল না থাকায় আমি তার কথা মানতে পারি নি। আর আমি শেখের বেটা নই, মধ্যপ্রাচ্যে জন্মগ্রহণও করি নি।
তাহলে তুমি এখন কী করবে?
অপেক্ষা করছি।
কার?
ডাক পাবার।
কার ডাক?
আমি আর উত্তর দিতে পারি না। আমি আসলে কার ডাকের অপেক্ষা করছি?
আমি চুপ করে থাকি। আর মনে মনে ভাবি, তাই তো। আমার অপেক্ষার কী শেষ নেই? চাইলে না ডাকলেও আমি চলে যেতেই তো পারি। কিন্তু যে পথে আমার জন্য যাওয়া সহজ সেখানে গেলে যেতে পারি। কিন্তু যাওয়াটা আসলেই কি সহজ? মাঝে মাঝে অবশ্য মনে হয়, চলে যাওয়া উচিত। যাওয়া যায়। কী হবে থেকে? কী হবে জীবটাকে বয়ে বেড়ানো আর আয়ুটা রাবারের মতো টেনে লম্বা করায়? জীবনানন্দের কথা মনে পড়ে। আরো দুদন্ড সময় থেতলানো ব্যাঙের মতো বেঁচে থাকার কি দরকার আছে? তবু যাওয়া হয় না। যেন বা অন্ধকারের পেঁচার মতো অন্ধকারের প্রাণিদের দেখে যেতেই জেগে থাকা। আর দেখে কাটিয়ে দিয়েছি কত কত বছর। এখনও যেতে পারি যে কোনো সময়। এমন অপমানিত হওয়ার চাইতে চলে যাওয়াই ভালো মনে হয়। কিন্তু-- কিন্তু একটা আছে বলেই যেতে পারছি না। একটা রশির মতো কিন্তুর মাথায় ধরে থেকেই বুঝি মানুষ জীবন কাটিয়ে দেয়! এই কিন্তুটাই ধারণ করে আছে সমস্ত সত্য। কখনো কখনো নিজেকেই একটা রশি মনে হয়। রশিটা শূন্যে ঝুলে আছে বুঝি। এটা রশি? কেউ কি ঝুলে ছিল কোনো দিন? আমার হাতে কেউ একজন ধরিয়ে দিয়েছে যেন। কে সে? আমার পিতা? তার হাতে তাহলে তার পিতা তার হাতে...। আমি ঝুলে আছি। আমার পর আমার সন্তান! না, আমি আর কারো হাতে এ রশি ধরিয়ে দিতে চাই না। এ রশি ছিন্ন করে রেখে যাব আমি। কিন্তু কী করে? এ যে পরম্পরা।
তাহলে অপেক্ষা কর।
এর থেকে মুক্তি নেই?
৩০% ছাড়ে সংগ্রহ করতে ইচ্ছুকজন হোয়াটসঅ্যাপ করুন :৮৭৮৭৪৩৭৫৫৯
আছে। রশিটা উত্তরসূরির হাতে দিয়ে তুমি যাবে, তবেই মুক্তি পাবে।
তেলের অপব্যবহার করার জন্য আমার বিচার করবেন আমার উপরওয়ালা। আমি ডাক পাবার জন্য অপেক্ষা করছি।
0 মন্তব্যসমূহ