স্বভাব // হারাধন বৈরাগী


হারাধন বৈরাগী

স্বভাব

বনপথ পেরোতে গিয়ে ভাবছি 
এই বুঝি হারিয়ে যাচ্ছি
হারছি না,স্বভাবে অভাবী হয়ে
মরণফাঁদ মনে হচ্ছে পথ।

শরীরে অগ্নিকুণ্ড লুকিয়ে
দৌঁড়ে যাচ্ছি বাতাসের দিকে
কে কাকে বরণ করবে জানিনা

আলোক আশায় করছি অশ্রুপাত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ