অনুগল্প
মিসেস গোমস্
© সোমা লাহিড়ী মল্লিক
সদানন্দ এপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা মিসেস গোমস্। খুব ভারিক্কি মেজাজের মানুষ। কথায় কথায় ফাজলামি একেবারেই পছন্দ করেন না। হাসবেন্ড থাকেন বিদেশে, মাঝেমধ্যে আসেন, আবার কখনো মিসেস গোমস্ও যান বিদেশে। বয়স ষাট ছুঁইছুঁই বেশ রাশভারী মেজাজের মানুষটা সকালবেলা বারান্দা বাগানের গাছে জল দিচ্ছিলেন হঠাৎ করে বাড়ির কলিং বেলটা বেজে উঠতেই দরজা খুলে দেখেন চিঠি হাতে পোস্টম্যান দাঁড়িয়ে, সইসাবুদ করে চিঠিটা পড়তেই মাথাটা ঘুরে গেল, একি লিখেছেন মিস্টার গোমস্ এই বয়সে তিনি ডিভোর্স চাইছেন বিদেশ থেকে! কিংকর্তব্যবিমূঢ় হয়ে গালে হাত দিয়ে ইজিচেয়ারে বসে পরলেন।
একটু পরেই এলার্মের আওয়াজে ধরমর করে উঠে বসলেন বিছানায়। মিস্টার গোমস্ চায়ের কাপ হাতে করে বিছানার পাশে দাঁড়িয়ে। উঠতে যেতেই বললেন, কাল রাতে অনেক কেঁদেছ, চোখ মোছাতে মোছাতে আমার সারা শরীর ভিজে গেছে। এবার গরম গরম চা খেয়ে নাও দেখি, ড্রাইভার এসে গেছে, মনে আছে তো আজ সপিং মলে যাবো! "
বিলাসপুর, ছত্তিসগড়
তাং-১৫/১০/২০২০
0 মন্তব্যসমূহ