ইচ্ছেকথা
তুষারকান্তি সাহা
মরচেধরা কৌটোবন্দি ইচ্ছেবিশ্ব
ঘুমিয়ে আছে আপন খেয়ালে
কত সহস্রবছর ধরে
প্রাচীন মমির মতো অন্ধকারে
ইচ্ছেরা কি ফসিল হয় কিংবা
মাসরুম হয়ে পুনর্জন্ম নেয়
ওক বৃক্ষের ছায়ায়
ইচ্ছের হন্তারকরা ঘুরে বেড়ায়
নির্দ্বিধায় পালকপুরুষের সাথে
যৌনতা জুড়ে দেয় রাতদুপুরে...
আমি তখন নৈশস্বপ্নের ছোঁয়ায়
মরা জোৎস্নার আলোয় ভেসে যাই
ইছামতীর কোল বেয়ে...তারপর
আমার আজন্ম ইচ্ছেগুলো
ছয়দশক ধরে নিজস্ব নিয়মে
মুক্তোপ্রসবা ঝিনুক হয়ে
ধরা দ্যায় আইনদীর মায়ায়
তালপুকুরপাড়ের ইচ্ছেকথার বালক
তখন একাই থাকে পাহারায়
তুকাসা
রাত ১২-১৫ মি:
২৭ /০৯/২০২০
0 মন্তব্যসমূহ