দুঃশাসন
দুঃশাসনের জন্য ইতিহাস মাত্র একদিন বরাদ্দ করেছিল।
রাজকীয় ক্লীব-সভায় ঝলমলে দিবালোকে
বস্ত্রহরণের দিনটুকু ছাড়া
তার বিদূষক-বীরত্ব
কে-ই বা মনে রেখেছে?
দুঃশাসন জানত না, তার এই মহাপাপ
বুকের রুধির দিয়ে একদিন তাকে শোধ করতে হবে।
দুঃশাসনরা সময়ের শাদা পৃষ্ঠায়
পাখির বিষ্ঠার মতো
চিরদিন ক্লেদাক্ত চিহ্ন হয়ে থেকে যায়।
----- দিলীপ দাস
0 মন্তব্যসমূহ