মঞ্চ থেকে মাচান
মঞ্চ থেকে মাচান,
নাকি মাচান থেকে মঞ্চ,
এর বিশুদ্ধ রূপান্তর প্রণালী এখনও জানি না।
তবে, এর থেকে টেনে নামানো যে,
আদর দিয়ে পাঁজাকুলো করে নরম নামানো নয়,
এটা বেশ জানি।
টেনে নামানো কথাটা
কিছু সবল ইচ্ছার বহিঃপ্রকাশ,
এর মধ্যে কোনও দ্ব্যর্থবোধকতা
এখনও ছায়া ফেলেনি।
------ দিলীপ দাস
0 মন্তব্যসমূহ