রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। সাহিত্যের সকল শাখায় তাঁর উজ্জ্বল উপস্থিতি,অবাধ বিচরণ।কবিতা, গান, ছোটগল্প,নাটক, উপন্যাস--সাহিত্যের এমন কোন ক্ষেত্র নেই যে তাঁর আলোকছটায় উদ্ভাসিত হয় নি। তিনি কবিগুরু, বিশ্বকবি। সকল বয়সের পাঠকের জন্য সাহিত্য রচনা করতে পারা তাঁর এক অনন্য কীর্তি। তিনি যে বিভিন্ন বিষয়ের উপর লিখেছেন এবং নানা বৈচিত্রময় ভঙ্গিতে তাঁর সৃষ্টি উপস্থাপনা করেছেন-তা ভাবলে অবাক হতে হয়। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় পরিচয় তিনি স্রষ্টা, সৃষ্টিতেই তাঁর আনন্দ। গীতাঞ্জলি রচনার জন্য ১৯১৩খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে সন্মানিত হন। তিনি ভারত তথা এশিয়ার গর্ব।
0 মন্তব্যসমূহ