রাখি বন্ধনের পুণ্যপ্রাতে // নারায়ণ নন্দী




রাখি বন্ধনের পুণ্যপ্রাতে 
নারায়ণ নন্দী

আজ রাখী বন্ধন,এক শুভ মুহূর্ত-মিলনের সেই দিন।
মানুষে মানুষে বন্ধন দৃঢ় হোক-হোক তা চিরকালীন।
ঘুচে যাক সমাজের ব্যথা বেদনা যন্ত্রণা বিভেদ যতো।
চলো সবে আজ বাঁচি মাথা করে উঁচু-মানুষের মতো।
যেথা রবে না কোন হীনমন্যতা-উচ্চ নীচ ভেদাভেদ।
চলো আজ পরাবো রাখি-না পুষে মনে কোন খেদ।
চলে এসো ভাই বন্ধু-শপথ করি আজ একসাথে।
বাধবো রাখির ডোরে সবে-আজ এই পুণ্য প্রভাতে।
চলো সবে সমাজটা গড়ি নতুনভাবে-করি কাজ হাত খুলে।
উচ্চ-নীচ,হিন্দু-মুসলিম জাতপাত-সব ভেদাভেদ ভুলে।
জাতপাতের গোঁড়ামি কুসংস্কার আছে সমাজে যতো আরো।
বাধা দেয় চলতে জঞ্জাল কতো-সরাও সবে যতটা আজ পারো।
সমাজের বুকে বন্ধ হোক অনাচার-বন্ধ হোক মা-বোনের আর্ত ক্রন্দন।
চলো আজ শপথ করি-দৃঢ় হোক মানবতার বন্ধন।
করি প্রার্থনা,এই পুণ্য প্রভাতে সবার মঙ্গল হোক-এই রাখির ডোরে।
চলো সাথী,হিংসা ভুলে আজ সৌভ্রাতৃত্বের বন্ধন তুলি গড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ