পিঙ্কু চন্দ
লাল নীল হৃদয়
চা বাগানে সবুজ সজ্জা পেরিয়ে এক নদী
নদীর ঢেউয়ের তালে ঝুমুর নাচের ছন্দ
পাহাড়ি প্রপাত হয়ে নামে মাদলের বোল
ওপারে সবুজ প্রান্তরে জল ডাহুকের ডাক
ওড়ে যায় সাদা বক বৈধব্যের ক্লিষ্ট শোক
নিষাদ ধনুকের ছিলায় লেখে কার নাম
ভালোবাসার ঘ্রাণ ছড়ায় পদ্মগন্ধা নারী
হেঁটে যায় মনের ভেতর রেশমের শরীর
উচ্ছল শরীরে ভরা স্বপ্নের ঢেউ তুলে
সবুজ বাগানে হেঁটে যায় লাল-নীল হৃদয়।

0 মন্তব্যসমূহ