গুচ্ছ অনু কবিতা // মৃধা আলাউদ্দিন

আমার যতো দোষ

আমি নদীর ঘাটে যাই। উর্মিমালা দেখি। বাঁশি বাজাই...। নৌকায় চড়ি বা বনপথে হাঁটিÑ যা-ই করি, শুঁড়িখানায় গেলে লোকেরা হাসে।
         ***

ঘর ছাড়া

তোমার নিরাভরণ দেহ
সুডৌল উন্নত বুক
নরম তুলতুলে গাল
ভেজা চুলে মৃগনাভির ঘ্রাণ রাকভর আমাকে ঘুমোতে দেয়নি।
আমার সর্বাঙ্গে আগুন আগুন আর আমাকে উতলা করে রেখেছে।

আজ আমি ঘরের জন্য, ঘর ছাড়া হয়েছি।
            ***

পলাশবন

তোমরা যে যাও যেতে পারো, আমি তারে ছাড়া পলাশবনে যাব না।
              ****

ঘরহারা

রাতের দ্বিপ্রহরে ভেসে আসছে ষাড়ব, ষড়ৈশ্বর্য সুর, ব্যথার বাঁশি।

এখন আমি ঘরহারা...
           ****

আমার কেউ নেই

সবাই যাচ্ছে যে যার রাস্তা ধরে, পূর্ব থেকে পশ্চিমে
দিগন্তের শেষ বেলাভ‚মিতে।
          ****

আমার কেউ নেই।

আমি একেলা আমার চারপাশে আছড়ে পড়ছে বিষণই সন্ধ্যা...
           ****

বদনাম

মিথ্যে বদনাম ও অযাচিত কলঙ্ক দিয়ে সে রাস্তায়Ñ
দিগন্তশেষে হেঁটে গেলো অবারিত রৌদ্দুরে।
             ****

বিরহের পেয়ালা

বিরহের পেয়ালায় চুমুক দিয়ে আমি পথ হারিয়ে ফেলেছি।
এখন তোমরাই বলো, শুঁড়িখানা কোথায়; আর আমি যাবোই বা কোনদিকে?
আমার যে কলঙ্ক হবে !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ